রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ার ইয়ারপুরে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন সরকারকে ডা. সালাউদ্দিন বাবুর সমর্থন বিয়ের শর্ত ছাড়া কেবল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলেই তা যৌতুক হবে না: হাইকোর্টের রায় ১৩ বছর আগের কীর্তি ছুঁয়ে নতুন রেকর্ডের পথে বার্সেলোনা ডেঙ্গুতে মৃত্যু ৩০৩, হাসপাতালে ভর্তি প্রায় এক লাখ সড়কে নির্মাণসামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না : পরিবেশমন্ত্রী রূপপুরে সফলভাবে পরমাণু বিক্রিয়া সম্পন্ন আন্দোলনরত ভারতের তরুণদের যে বার্তা নাহিদ ইসলামের সংসদ ভবনে সরকারদলীয় এমপিদের সভা শুরু হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সিনিয়র সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য সুপ্রিম কোর্টে ‘ন্যায়কুঞ্জ’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : দেশের দূর-দূরান্ত থেকে ন্যায় বিচারের জন্য আসা বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে গড়ে তোলা ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সুপ্রিম কোর্ট জাদুঘর সংলগ্ন বিশ্রামাগারটি বৃহস্পতিবার বিকেলে উদ্বোধন করা হয়।

এ সময় আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহানউদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিমসহ অন্যান্য বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কর্মকর্তা ছাড়াও আইনজীবীরা উপস্থিত ছিলেন। বিশ্রামাগার শেডে বিচারপ্রার্থীদের বসতে অর্ধশতাধিক আসন বসানোর পাশাপাশি বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা রাখা হয়েছে।

এই শেডের পাশের ভবনে রয়েছে টয়লেট এবং একটি স্টেশনারি দোকান। গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে বিচারপ্রার্থীরা আদালতে এসে বসতে না পারার ভোগান্তির কথা বিভিন্ন অনুষ্ঠানে বলে আসছিলেন প্রধান বিচারপতি। পরে তার নির্দেশনায় সুপ্রিম কের্টের সড়ক ভবন চত্বরে ‘ন্যায়কুঞ্জ’ নামে বিশ্রামাগারে নির্মাণ কাজ শুরু হয়। পাশাপাশি সারা দেশের জেলা ও দায়রা জজ আদালতেও ‘ন্যায়কুঞ্জ’ গড়ে তোলার নির্দেশ প্রধান বিচারপতি।

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit