রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ার ইয়ারপুরে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন সরকারকে ডা. সালাউদ্দিন বাবুর সমর্থন বিয়ের শর্ত ছাড়া কেবল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলেই তা যৌতুক হবে না: হাইকোর্টের রায় ১৩ বছর আগের কীর্তি ছুঁয়ে নতুন রেকর্ডের পথে বার্সেলোনা ডেঙ্গুতে মৃত্যু ৩০৩, হাসপাতালে ভর্তি প্রায় এক লাখ সড়কে নির্মাণসামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না : পরিবেশমন্ত্রী রূপপুরে সফলভাবে পরমাণু বিক্রিয়া সম্পন্ন আন্দোলনরত ভারতের তরুণদের যে বার্তা নাহিদ ইসলামের সংসদ ভবনে সরকারদলীয় এমপিদের সভা শুরু হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সিনিয়র সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলক করোনার টিকা প্রদান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৬৩ Time View

ডেস্ক নিউজ : দেশের ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলকভাবে করোনার টিকা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ টিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরীক্ষামূলক টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের প্রতিনিধিরা।

টিকা কার্যক্রমের উদ্বোধনের সময় জাহিদ মালেক বলেন, আগামী ২৫ আগস্ট থেকে দেশব্যাপী এ বয়সী শিশুদের করোনার টিকা দেওয়া হবে। এদিকে ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশকে ৩০ লাখের বেশি শিশুদের উপযোগী ফাইজার টিকা প্রদান করেছে। তারা ৪ কোটির বেশি টিকা সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

পরীক্ষামূলক টিকা প্রদান অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, শিশু, অভিভাবকসহ গোটা দেশের জন্য এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। টিকা গ্রহণের মাধ্যমে বাংলাদেশের তরুণরা পড়ালেখাসহ যাবতীয় ক্ষেত্রে আরও স্বাভাবিকভাবে ফিরতে পারবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit