সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

বসুন্ধরা চক্ষু হাসপাতালে ৪৮ রোগীর নিখরচায় অপারেশন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৯০ Time View

ডেস্ক নিউজ : বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে অসচ্ছল ৪৮ রোগীর বিনামূল্যে চোখের ছানি, মাংস বৃদ্ধি ও নেত্রনালীর অপারেশন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল থেকে বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।  

বসুন্ধরা আই হসপিটাল, ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং প্রফেসর মাহাবুব আহমেদ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রফেসর ডা. সালেহ আহমদের তত্ত্বাবধানে সার্জারিতে অংশ নেন ডা. মৌটুসি ইসলাম এবং ডা. রুবিনা আক্তার।

৩৭ জন পুরুষ ও ১১ জন নারীসহ মোট ৪৮ জন রোগীর অপারেশন করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, গতকাল বুধবার বসুন্ধরার নিজস্ব তত্ত্বাবধানে বাসে করে ৪৯ জন রোগীকে ঢাকায় নিয়ে আসা হয়। রোগীদের যাতায়াত, থাকা-খাওয়ার ব্যয়ভারও বহন করছে বসুন্ধরার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মধ্যে ৪১ জনের ছানি, ৪ জনের মাংস বৃদ্ধি এবং ৩ জনের নেত্রনালীর অপারেশন করা হবে। আরেক জনের শারীরিক সমস্যা থাকার কারণে অপারেশন করা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া জেলার চিনাই গ্রামের ৬৫ বছর বয়সী ফরিদ মিয়া দীর্ঘদিন ধরে চোখের সমস্যার কারণে দেখতে পাচ্ছিলেন না। তিনি আশা করছেন অপারেশনের পরে আবার সব ঠিকঠাক দেখতে পাবেন। এর আগে ৬০০ জন রোগীকে ব্রাহ্মণবাড়িয়ার চিনাই গ্রামে চক্ষু ক্যাম্প করে সেবা দেওয়া হয়। তারপর অপারেশনের প্রয়োজন হওয়ায় এই ৪৮ রোগীকে সেবা দেওয়া হচ্ছে বলে জানানো হয়।  

হাসপাতালের ম্যানেজার এইচআর অ্যাডমিনিস্টেশনের মোহাম্মদ আহসান হাবীব বলেন, দুস্থদের সেবায় আগ থেকেই এ ধরনের প্রক্রিয়া চলে আসছে। সারা দেশে বিনামূল্যে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পের মাধ্যমে দেড় হাজারেরও বেশি রোগীকে বিনামূল্যে অপারেশন করা হয়েছে। এ ক্যাম্পটি গত ২৪ জুন রেজাউল রহমান ভূঁইয়া আই ক্লিনিকে অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় ৬০০ রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit