মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০.৬ কোটি ঘনফুট সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক

দুর্গাপুরে পাথর নিলামে ৩৮ লক্ষ টাকার রাজস্ব আদায়

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৯১ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর উজারাকৃত ১ ও ২ নং বালুমহাল থেকে বালু উত্তোলনের সময় সাথে আসা অতিরিক্ত নুড়িপাথর নিলাম করে ৩৮ লক্ষ টাকার রাজস্ব আদায় করেছে উপজেলা প্রশাসন। বুধবার বিকেলে উপজেলা প্রশাসন উন্মুক্তভাবে এ নিলামের আয়োজন করেন।

পাথর নিলাম বিষয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিগত দিনে বালুর সাথে উঠে আসা উপজাত হিসেবে নুড়ি পাথর গুলো নিলাম না হওয়ার ফলে বিভিন্নভাবে ওই গুলো চুরি হয়ে যেতো। এতে করে সরকার বঞ্চিত হতো বিপুল পরিমাণ রাজস্ব আদায় থেকে। এবিষয় গুলো আমলে নিয়ে ৫টি বালু মহালের মধ্যে দুটি বালু মহাল থেকে উত্তোলিত নুড়ি পাথর গুলো সরকারি রাজস্ব আদায়ের লক্ষে বিধি:মোতাবেক উন্মুক্ত নিলাম দেয়ার ব্যবস্থা গ্রহন করেন ইউএনও।

এর পর থেকে প্রতি ৩মাস অন্তর পাথর নিলাম দিয়ে বিপুল পরিমান রাজন্ব পাচ্ছেন সরকার। নিলাম অনুষ্ঠানে অন্যদের মধ্যে ওসি শিবিরুল ইসলাম, উপজেলা ভাইসচেয়ারম্যান নাজমুল হাসান নীরা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুবল রঞ্জন কর, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, বাংলাদেশ সরকারের খনিজ সম্পদ বিভাগের উপপরিচালক মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান প্রমুখ।

ইউএনও রাজীব-উল-আহসান বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, সরকারি ২টি বালু মহালে বালুর সাথে আসা উত্তোলিত নুড়ি পাথর গুলো প্রায়ই ঘাট থেকে চুরি হয়ে যেতো। অত্র উপজেলায় আমি যোগদানের পর থেকে বিধি:মোতাবেক নুড়ি পাথর গুলো উন্মুক্ত নিলাম দিয়ে সরকারি রাজস্ব আদায় শুরু করি। আজ প্রায় ৭৭ হাজার ঘনফুট নুড়িপাথর নিলাম দিয়ে ৩৮লক্ষ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। যাহা বিগত কোন সময়েই তা করা হয়নি। সরকারি সম্পদ রক্ষায় আমি বদ্ধ পরিকর।

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit