মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০.৬ কোটি ঘনফুট সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক

বঙ্গবন্ধুকে স্মরণে রাখতে রিক্সাচালকে বৃক্ষরোপন কর্মসূচী

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৫০ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি  : নেত্রকোনার দুর্গাপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহদাত বার্ষিকী উপলক্ষে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে স্মরণীয় করে রাখতে বৃক্ষরোপন কর্মসূচী শুরু করেছেন রিক্সাচালক তারা মিয়া। বৃহস্পতিবার দুপুরে এ কর্মসুচী শুরু হয়।এ উপলক্ষে দুর্গাপুর পৌর এলাকায় অবস্থিত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের খালি জায়গা গুলোতে বঙ্গবন্ধুর ৪৭তম সাহাদাত বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে দুর্গাপুর পৌর শহরের আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদার কলেজ প্রাঙ্গনে ফলদ বৃক্ষরোপন করার মাধ্যমে এ কর্মসূচী শুরু করেন মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রিক্সাচালক তারা মিয়া।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র কলেজের প্রতিষ্ঠাতা ও দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, প্রভাষক নুর মোহাম্মদ, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মো. মোহন মিয়া, তোবারক হোসেন খোকন, প্রেসক্লাব সম্পাদক জামাল তালুকদার, কবি লোকান্ত শাওন, সাংবাদিক নাজমুল হুদা সারোয়ার, আল নোমান শান্ত প্রমুখ।

রিক্সা চালক তারা মিয়া বলেন, আমি ছোট বেলায় টাকার অভাবে পড়াশোনা করতে পারিনি। গত ৮ বছর ধরে রিক্সা চালিয়ে যে উপার্জন করি তা থেকে কিছু কিছু টাকা জমিয়ে রেখে প্রায় দুই মাস পর পর বিভিন্ন স্কুল ও মাদরাসা‘র দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ করে আসছি। এবার জাতীর জনক বঙ্গবন্ধুকে শিক্ষার্থীদের মাঝে স্মরণীয় করে রাখতে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ফলদ বৃক্ষরোপন কর্মসূচী শুরু করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit