শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

নিখোঁজের তিন ঘন্টা পর খাল থেকে শিশুর লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৫৭ Time View

ডেস্ক নিউজ : ঢাকার দোহারে নিখোঁজের তিন ঘন্টা পর রনি (১২) নামে এক শিশুর লাশ খাল থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

বুধবার দুপুরে জয়পাড়া খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে।

রনি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার মৃত সিরাজ খানের ছেলে। পাঁচদিন আগে দোহারের বৌবাজার এলাকায় চাচার বাড়িতে বেড়াতে আসে সে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার বৌবাজার টানা ব্রিজের নিচে খালের পানিতে স্থানীয় বন্ধুদের সাথে গোসল করতে নামে রনি। এসময় বন্ধুদের সাথে ব্রিজে উঠে নদীতে লাফ দেয় রনি। সবাই তীরে উঠতে পারলেও রনি পানিতে তলিয়ে যায়। 

রনিকে না পেয়ে তার বন্ধুরা রনির চাচার বাড়িতে খবর দেয়। 

স্থানীয়রা উদ্ধারে চেষ্টা চালানোর পর কোন সন্ধান না পেয়ে দোহার ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক ঘন্টা চেষ্টার পর ব্রিজের সামনে পানির নিচ থেকে রনির লাশ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, লাশটি স্থানীয় জনপ্রতিনিধি ও দোহার থানা পুলিশের উপস্থিতিতে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে দোহার থানা ওসি তদন্ত আজহারুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকলে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit