শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

গ্রামে ৮০ ভাগ মানুষকে চিকিৎসা দেন পল্লী চিকিৎসক: ত্রাণ প্রতিমন্ত্রী

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৬২১ Time View

আর কে আকাশ, পাবনা : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে পল্লী চিকিৎসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। গ্রামের ৮০ ভাগ মানুষকে চিকিৎসা দেন পল্লী চিকিৎসকরা। এসব পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া জরুরি। কারণ তারা সঠিক তথ্য ও চিকিৎসা পদ্ধতি না জানলে সঠিক চিকিৎসা দিতে পারবেন না। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি আয়োজিত জেলা প্রতিনিধি সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকার কারণে পল্লী চিকিৎসকরা এখন ভুল করেন না। তারা গুরুতর রোগীদের যথাস্থানে পাঠাতে পারেন। উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে পল্লী চিকিৎসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ মানুষ সুস্থ থাকলেই দেশ গঠনে কাজ করতে পারে। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, পল্লী চিকিৎসকরদের অবশ্যই ৬ মাসের কোর্স সম্পন্ন ও নিবন্ধিত হতে হবে। পল্লী চিকিৎসকরা শেখ হাসিনার হাত ধরে নিবন্ধন পেয়েছেন। খুব শিগগির আপনাদের অন্যান্য দাবিগুলো বাস্তবায়ন হবে। আপনাদেরকে আদর্শিক পল্লী চিকিৎসক হতে হবে, যাতে সাধারণ মানুষ সঠিক তথ্য ও চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। কারণ গ্রামের মানুষের প্রথম ডাক্তার পল্লী চিকিৎসকরা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডা. মো. সবুজ আলী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক হাকীম মো. ইউসুফ হারুন ভূইয়া। এসময় বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুস সালাম বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit