বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

খাজানগর দরবার শরীফের শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৮৮ Time View

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : খাজানগর দরবার শরীফের শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হাজারো ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে খাজানগর সিদ্দিকীয়া দরবার শরীফের উদ্যোগে শোহাদায়ে কারবালা, আওলাদে রসূল, আহলে বায়াত (আ.), জান্নাতের সরদার, খাতুনে জান্নাত, মা ফাতেমা (রা.) ও হযরত মাওলা আলী (রা.) এর কলিজার টুকরা মুশকিল কোশা হযরত মাওলানা ইমাম হোসাইন (রা.) এর স্মরণে মহাপবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১০ মহররম পাবনার সদর উপজেলার বলরামপুরের দ্বীপচর রোডের খাজানগর সিদ্দিকীয়া দরবার শরীফ প্রাঙ্গণে মহাপবিত্র এই মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন ভারতের ফুরফুরা দরবার শরীফের খলিফা হযরত নূর মোহাম্মদ আজাদ খান চিশতী। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত মুমিন মুসলমানদের পদচারণা ও জিকির-আসকারে মুখরিত ছিল খাজানগর সিদ্দিকীয়া দরবার শরীফ। এদিন বাদ আসর পবিত্র কোরআন তেলওয়াত ও জিকিরের মাধ্যমে মাহফিল শুরু হয়। মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধর্ম প্রাণ মুসলিম জনতা এতে অংশ গ্রহণ করে থাকে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন চড়াডাঙ্গা কুরআন সুন্নাহ মিশনের সম্মানিত আমির পীরজাদা মুফতি মাওলানা মুফতাসিম বিল্লাহ মাসুম এবং পাবনা আলিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মোহা. আব্দুস সামাদ। কারবালার ঘটনা ও ঘটনার নানা দিক নিয়ে আলোচনা করেন প্রধান বক্তা জননন্দিত আন্তর্জাতিক সুন্নি শাইখ শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রাহ.) এর সুযোগ্য ছোট সাহেবজাদা ও ঢাকার ফরিদাবাদের মসজিদ-ই-আল আমিনের ইমাম ও খতিব হযরত মাওলানা ফুয়াদ আল মাহদী আল ফারুকী ছাহেব। দ্বিতীয় বক্তা- গোপালগঞ্জ বায়তুল আতিক জামে মসজিদের খতিব হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আলী ছাহেব।

 

 

কিউএনবি/আয়শা/১০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit