আন্তর্জাতিক ডেস্ক : নামাজ পড়ছিল ৯ বছরের ফিলিস্তিনি শিশু লিন মাতার। এমন সময় ইসরায়েলের রকেট হামলা শুরু হয়। বাঁচার আশা ছেড়েই দিয়েছিল শিশুটি। সম্প্রতি গাজায় ইসরায়েলি অভিযান নিয়ে শিশুটি জানায়, ‘আমি শেষবারের মতো নামাজ পড়ছিলাম।
অন্তত ৪৪ জন ফিলিস্তিনি মারা যায়; তাদের মধ্যে ১৫ জনই শিশু। শিশু লিন মাতার জানায়, ‘আমি দাদার বাড়িতে ছিলাম। হঠাৎ করেই ওপর থেকে আমাদের মাথার ওপর ইট-পাথরের টুকরা পড়তে থাকে। আমরা চিৎকার করতে থাকি। এক পর্যায়ে প্রতিবেশীরা এসে আমাদের উদ্ধার করে। ‘
সূত্র : বিবিসি।
কিউএনবি/আয়শা/১০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৪