বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পারমাণবিক ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান ‘হাসিনা যা বলছেন সেটা ওনার বিষয়, ভারত সরকার দায় নেবে না’ অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত সংসদ

জয়পুরহাটে মাদক মামলায় একজনের মৃত্যুদন্ড

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৪১ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে হেরোইন আটকের মামলায় নাজমুল হোসান নামে এক যুবকের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। বুধবার (১০ আগষ্ট) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ গোলাম সরোয়ার এ রায় দেন। দন্ডপ্রাপ্ত নাজমুল হোসেন (৩০) নওগাঁর বদলগাছী উপজেলার চাঁপাডাল গ্রামের ইউসুফ আলী মন্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ১৯ জানুয়ারি আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ এলাকায় মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব। এসময় প্রায় ৫৫ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। যার মুল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। এ ঘটনায় থানায় মামলা হলে পরে আদালতে মিথ্যা তথ্য দিয়ে সে জামিন নিয়ে পালিয়ে ছিল। এরপর চলতি বছরের গত ২৪ জুলাই তাকে জামালগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরের দিন আদালতে পাঠানো হয়।

এরপর ১৬ দিনের মধ্যেই তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আজ এ রায় দেন। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল এ রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit