বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

দিনাজপুরের নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে চিকিৎসকের আত্মহত্যা

এম সাজেদুল ইসরাম(সাগর), নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৩৭৫ Time View

এম সাজেদুল ইসরাম (সাগর), নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে রোকেয়া বেগম ডেইজি (২৭)নামের এক চিকিৎসকের গলায় ফাঁস অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ মঙ্গলবার বিকেলে উপজেলার দলার দর্গা মেমোরিয়াল হাসপাতালের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ডাঃ রোকেয়া খাতুন দিনাজপুরে ফুলবাড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রামের সিরাজের মেয়ে।নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা আক্তারুজ্জামান আক্তার জানান,আজকে বিকেলে মোবাইলের মাধ্যমে থানায় সংবাদ আসে উপজেলার দলার দর্গা কে এম মেমোরিয়াল হাসপাতালের দ্বিতীয় তলায় এক চিকিৎসক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

থানা সুত্রে জানা যায় ,নবাবগঞ্জ থানাধীন দলারদরগা কেএইচ মেমোরিয়াল হাসপাতাল বিল্ডিং এর ২য় তলায় ফ্যামিলি কোয়ার্টারে ডাঃ রোকেয়া খাতুন(২৭) নামক একজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়ভাবে জানা যায় যে, মৃতা ডাঃ রোকেয়া খাতুন(২৭), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং-উত্তর কৃষ্ণপুর, থানা-ফুলবাড়ী, জেলা-দিনাজপুর নবাবগঞ্জ থানাধীন দলারদরগা কেএইচ মেমোরিয়াল হাসপাতালে কর্মরত ছিলেন এবং মৃতার স্বামী মোঃ আরিফুজ্জামান আরিফ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় কর্মরত আছেন।গত ০৮/০৮/২০২২ খ্রিঃ মৃতার স্বামী নবাবগঞ্জ থানাধীন দলারদরগা কেএইচ মেমোরিয়াল হাসপাতাল বিল্ডিং এর ২য় তলায় ফ্যামিলি কোয়ার্টারে মৃতার নিকট আসে এবং অদ্য ০৯/০৮/২০২২ খ্রিঃ তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়া কথা কাটাকাটি এবং তর্ক বিতর্ক হয় এবং তার স্বামী উক্ত কোয়ার্টারের পাশ্বের্র রুমে চলে যায়।

তর্কবিতর্কের জের ধরে স্বামীর সাথে অভিমান করে একই তারিখ দুপুর অনুমান ০২.৩০ ঘটিকার সময় ডাঃ রোকেয়া খাতুন গলায় গামছা পেচিয়ে তার দক্ষিণ পার্শ্বের শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস টেনে আত্মহত্যা করেন। নবাবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিধি মোতাবেক মৃতার সুরতল রিপোর্ট প্রস্তুত করেন এবং ময়না তদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুরে প্রেরণ করেন।উক্ত ঘটনায় পরবর্তী এ ঘটনায় নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান নারী চিকিৎসক মৃত্যুর ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্ত ওই মেয়ের স্বামীকে আটক করা হয়েছে।ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে এটা আত্মহত্যা না হত্যা।

কিউএনবি/অনিমা/১০.০৮.২০২২/সকাল ১১.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit