বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৫১ Time View

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘দাম কমাও-জান বাঁচাও’’ এ প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে সার, ডিজেল-পেট্রোলসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটি এক মানববন্ধন করেছে। মঙ্গলবার দুপুরে সর্বস্তরের অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে স্থানীয় প্রেসক্লাব মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারন সম্পাদক রুপন কুমার সরকার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর, উপজেলা কৃষক সমিতির সভাপতি আব্দুল মালেক সরকার, সম্পাদক মোরশেদ আলম, ক্ষেতমজুর সমিতির আহ্বায়ক মোঃ রহমত আলী, উপজেলা যুবইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়ন সভাপতি আল-আমিন চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বৈশি^ক মহামারী করোনার প্রকোপ ও সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দেশে প্রচুর মানুষ কর্মহীন হয়ে পড়েছে, নতুন কোন কর্মসংস্থান এর সৃষ্টি না হওয়ায় দারিদ্রতার হার বেড়েছে। এরই মধ্যে নিত্য প্রয়োজনীয়পন্য ও দ্রব্যমুল্যের দাম বৃদ্ধি পেলে সাধারন খেটে খাওয়া মানুষ না খেয়ে মরবে। অবিলম্বে সার, ডিজেল-পেট্রোল, চাল, ডাল, তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের দাম কমানোর দাবী জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit