সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

রাশিয়ার সেনা ঘাঁটিতে ইউক্রেনের হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেসক্ : ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র নাতালিয়া হুমেনিউক ও দক্ষিণ দিকের শহর মেলিতোপোলের মেয়র ইভান ফেদোরোভ জানিয়েছেন, রোববার রাতব্যাপী দিনিপ্রো নদীর কাছে অবস্থিত রাশিয়ার সেনা ঘাঁটিতে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে তাদের সেনারা। তাছাড়া দিনিপ্রো নদীর দুটি গুরুত্বপূর্ণ ব্রিজেও হামলা চালানোর দাবি করেছেন তারা। 

অন্যদিকে মেলিতোপোলের মেয়র ইভান ফেদোরোভ বলেছেন, হিমারস রকেট লঞ্চার ব্যবহার করে মেলিতোপোলের সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা। এই হামলায় অনেক রুশ সেনা নিহত হয়েছেন। তাছাড়া সরঞ্জাম ও  অস্ত্র ধ্বংস হয়েছে। তিনি দাবি করেছেন, তাদের কাছে থাকা প্রাথমিক তথ্য অনুযায়ী বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। 

এদিকে এরআগে মেলিতোপোলের নির্বাসিত মেয়র জানান, রাশিয়া মেলিতোপোলে স্থাপন করা বেশিরভাগ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খেরসনে নিয়ে গেছে। এখন মেলিতোপোলে যেসব প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেগুলো হিমার্স রকেট লঞ্চার দিয়ে করা আক্রমণ প্রতিহত করতে পারে না। 

সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান

 

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit