মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২৮৪ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করার অপরাধে স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন জয়পুরহাট আদালত। একইসাথে ১ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশদেন আদালতের বিচারক। সোমবার (০৮ আগষ্ট,২২) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম এ রায় দেন।যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম নাজিম উদ্দীন ওরফে করিম (৩২)। তিনি কালাই উপজেলার ধাপ কাথাইল গ্রামের আবু কালাম মন্ডলের ছেলে।মামলার বিবরনে জানা গেছে, ২০১৫ সালের ৫ মে দিবাগত রাতে নাজিম উদ্দিন তাঁর স্ত্রী রওশন আরাকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর নাজিম উদ্দিন নিজেই তাঁর বাড়িতে ডাকাতেরা ঢুকে স্ত্রীকে হত্যা করেছে বলে প্রচার করেন। তিনি স্ত্রীর স্বজনদেরও ডাকাতেরা হত্যা করেছে বলে জানান। ওই ঘটনায় নিহত রওশন আরা’র দাদা ইসমাইল হোসেন বাদী হয়ে ওই দিনই কালাই থানায় একজনকে আসামী করে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বুলবুল ইসলাম ৫ জুলাই আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল এ রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit