রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার

রমনার ওসির সম্পদের অনুসন্ধান বিষয়ে হাইকোর্টের আদেশ বুধবার

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৫২ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর রমনা থানার ওসি মনিরুল ইসলামের সম্পদের বিষয়ে অনুসন্ধান হবে কিনা, সে বিষয়ে আগামী বুধবার (১০ আগস্ট) আদেশ দেবে হাইকোর্ট।

সোমবার (৮ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে রমনা থানার ওসির সম্পদের বিষয়ে একটি গণমাধ্যমের সংবাদ নজরে আনেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

তিনি হাইকোর্টকে জানান, সরকারি এজেন্সির তথ্যমতে ওসি মনিরুল ইসলামের অজ্ঞাত অনেক সম্পদ রয়েছে। এ বিষয়ে দুদকের অনুসন্ধান করা দরকার। 

বিষয়টির সঙ্গে একমত হন দুদক আইনজীবী খুরশীদ আলম খান। 

পরে বিষয়টিকে আবেদন আকারে আনতে বলে হাইকোর্ট।

গত শুক্রবার (৫ আগস্ট) একটি গণমাধ্যমে, ‘ঢাকায় ওসির আটতলা বাড়িসহ বিপুল সম্পদ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।  প্রতিবেদনে সরকারি এজেন্সির বরাত দিয়ে বলা হয়, রমনা থানার ওসি মনিরুল আরও অনেক প্লট ও সম্পত্তির মালিক।

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit