বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন, জাতিসংঘকে তদন্তের আহ্বান

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কিনা তা তদন্তের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন দখলীকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের স্পেশাল র‌্যাপোর্টিউর ফ্রাঁসেস্কা আলবানেজ। তিনি একই সঙ্গে এ অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। গাজায়  ইসরাইলের হামলাকে তিনি বেআইনি বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলা শুধু বেআইনিই নয়। একই সঙ্গে কাণ্ডজ্ঞানহীন। সর্বশেষ এ উত্তেজনার তিনি কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, গাজা সিটিতে শুক্রবার ইসরাইল নৃশংসভাবে বিমান হামলা শুরু করে। এতে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। তবে সর্বশেষ খবর হলো, উভয় পক্ষ অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। 

ফ্রাঁসেস্কা আলবানেজ আল জাজিরাকে বলেছেন, গাজায় যে পরিস্থিতি তাকে তা মানবিক সংকটের দ্বারপ্রান্তে। এক্ষেত্রে একমাত্র সদিচ্ছা নিশ্চিত করার পথ হলো ফিলিস্তিনিরা যেখানেই আছেন, তাদের উপর থেকে অবরোধ তুলে নিয়ে সেখানে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার অনুমোদন দেয়া। 

ওদিকে ইসরাইল এই হামলাকে তাদের আত্মরক্ষা বলে দাবি করছে। তারা বলছে, ফিলিস্তিনের যোদ্ধাগোষ্ঠী ইসলামিক জিহাদের বিরুদ্ধে তারা আত্মরক্ষার লড়াই করছে। তদের এই লড়াই স্থায়ী হতে পারে এক সপ্তাহ। ওদিকে ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে বলে যুক্তরাষ্ট্র যে মন্তব্য করেছে, তার নিন্দা জানিয়েছেন ফ্রাঁসেস্কা আলবানেজভ, তিনি বলেছেন, ইসরাইল বলতে পারে না যে, তারা এই লড়াইয়ে আত্মরক্ষা করছে। 

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit