বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

কমনওয়েলথ গেমসের আসর থেকে উধাও শ্রীলঙ্কা ক্রীড়া দলের ১০ সদস্য

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চরম অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কার ১০ খেলোয়াড় ও স্টাফ যুক্তরাজ্যের বার্মিংহামে কমনওয়েলথ গেমসে অংশ নেওয়ার পর নিখোঁজ হয়েছেন। ধারণা করা হচ্ছে, অর্থনৈতিক সংকটপূর্ণ দেশে না ফিরতেই তারা দল ছেড়ে পালিয়েছেন।

জানা গেছে, ইভেন্ট শেষ হওয়ার পর নয়জন খেলোয়াড় (অ্যাথলেট) এবং একজন ব্যবস্থাপক নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে তিনজন গত সপ্তাহে নিখোঁজ হন। তারা হলেন জুডোকা চামিলা দিলানি, তার ব্যবস্থাপক আসেলা দে সিলভা এবং কুস্তিগির শানিথ চতুরঙ্গ।

এ ঘটনার পর শ্রীলঙ্কার কর্মকর্তারা পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন।

শ্রীলঙ্কার ওই ক্রীড়া কর্মকর্তা আরও বলেন, এরপর আরও সাতজন নিখোঁজ হয়েছেন। তবে তাদের নাম প্রকাশ করেননি তিনি। ওই কর্মকর্তা আরও বলেন, “আমাদের সন্দেহ, তারা যুক্তরাজ্যেই থেকে যেতে চায়, সম্ভবত চাকরি পেতে চায়।”

এবারের কমনওয়েলথ আসরে শ্রীলঙ্কা থেকে অংশ নেন ১৬০ খেলোয়াড়। তাদের সবার দেশে ফেরা নিশ্চিত করতে তাদের সবার পাসপোর্ট নিজেদের কাছে রেখে দিয়েছিল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তারপরও কয়েকজনের পালিয়ে যাওয়া ঠেকাতে পারেনি তারা। সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস, এএফপি

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit