বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

সমুদ্রে হাঙরের আক্রমণ থেকে সাঁতারুকে বাঁচাল ডলফিন!

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেসক্ : হাঙরের মুখোমুখি হয়েও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন ইংল্যান্ডের নটিংহ্যামের বাসিন্দা অ্যাডাম ওয়াকার। নিউজিল্যান্ডের কুক প্রণালিতে সাঁতার কাটার সময় হঠাৎই তিনি দেখেন তাকে ঘিরে কয়েকটি ডলফিন জলে পাক খাচ্ছে। খবর ডেইলি মেইলের। ২৫ কিলোমিটার সেই যাত্রাপথে ৬ ফুটের এক হাঙরের মুখোমুখি হন তিনি। অ্যাডাম দেখতে পাচ্ছিলেন তার ঠিক নিচেই কয়েক ফুট গভীরে বিশালাকায় সেই হাঙর ঘোরাফেরা করছে।

হাঙরের মুখোমুখি হয়েও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন অ্যাডাম। হঠাৎ তিনি দেখেন তাকে ঘিরে কয়েকটি ডলফিন জলে পাক খাচ্ছে। অ্যাডামকে ঘিরে একটা বৃত্ত তৈরি করেছিল ডলফিনের সেই দলটি। অ্যাডাম বলেন, যত দূর আমি সাঁতরেছি, তত দূর পর্যন্ত আমার সঙ্গেই সেই ডলফিনের দলটি গেছে।

এক সাক্ষাৎকারে অ্যাডাম বলেন, জানি না, ডলফিনগুলো আমাকে রক্ষা করার জন্য এসেছিল কিনা। তবে আশ্চর্য লাগছিল এটাই যে, আমার সঙ্গে ওরা ৫০ মিনিট ছিল। অ্যাডাম জানান, এর আগেও হাওয়াই এবং জাপানের সুগারু প্রণালিতে সাঁতারের সময় হাঙরের মুখোমুখি হয়েছিলেন। তাই তার কাছে এ বিষয়টি নতুন কিছু নয়। তবে ডলফিনের বিষয়টি তাকে চমকে দিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit