বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

বিশ্ববাসীর কাছে যে জোরালো আহ্বান জানালেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে অবস্থিত ইউরোপের সর্ববৃহৎ পরমাণু কেন্দ্র জাপোরিজঝিয়া পরমাণু চুল্লির কাছে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ইউক্রেনীয়দের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে থামাতে নেতাদের কাছে জোরালো আহ্বান জানিয়েছেন। 

একই সঙ্গে রাশিয়াকে ‘পরমাণু সন্ত্রাস’ আখ্যা দিয়ে দেশটির বিরুদ্ধে আরও শক্তিশালী প্রতিক্রিয়া তথা নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তিনি। এক টুইটবার্তায় রবিবার তিনি বিশ্বনেতাদের উদ্দেশ্য বলেন, “পরমাণু কেন্দ্রের চুল্লির কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। যেকোনও সময় চুল্লিতে হামলা হতে পারে। এতে গোটা অঞ্চল ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে।”ইউক্রেনের অভিযোগ, পরমাণু কেন্দ্রে যুদ্ধাস্ত্র মজুত করে রেখেছে রাশিয়া। 

তবে পাল্টা অভিযোগ করেছে রাশিয়াও। রুশ কর্তৃপক্ষের দাবি, পরমাণু চুল্লিটিকে ঢাল বানাচ্ছে ইউক্রেন এবং সেখানে যে বোমা হামলা হয়েছে, তা ইউক্রেনীয় বাহিনী করেছে বলে দাবি করেছে রাশিয়া। সূত্র: আরব নিউজ

 

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit