বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

কলম্বিয়ার রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন গুস্তাভো পেত্র

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গুস্তাভো পেত্র, কলম্বিয়ার ইতিহাসে প্রথম বামপন্থী ব্যক্তি যিনি রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার রাষ্ট্রপতি হবার আগে ৬২ বছর বয়সী পেত্র একজন সাবেক গেরিলাযোদ্ধা ও সাবেক মেয়র ছিলেন।

রোববার (৭ আগস্ট) বোগোটায় হাজারো মানুষের উপস্থিতিতে তার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।  

শপথ গ্রহণ অনুষ্ঠানে পেত্র বলেন, “আমি ঈশ্বরের কাছে শপথ করছি এবং জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি বিশ্বস্ততার সঙ্গে কলম্বিয়ার সংবিধান এবং আইন প্রয়োগ করব।”

পেত্র আরও বলেন, ‘তার সরকার কলম্বিয়ার জন্য এমন নতুন কিছু করবে, যার জন্য কয়েক শতক ধরে অপেক্ষা করা হচ্ছে। আর তা হচ্ছে শান্তি ও স্থিতিশীলতা। এমন একটি সরকার যাত্রা শুরু করছে, যেটি পরিবেশগত ন্যায়বিচারের জন্য লড়াই করবে।’

জানা যায়, অর্থনৈতিক বৈষম্য এবং মাদক-সহিংসতায় সংকটে পড়া দেশটিতে ব্যাপক সংস্কার আনার পরিকল্পনা করেছেন তিনি। 

কলম্বিয়ার সম্প্রতি জনপ্রিয়তা হারান ডেমোক্রেটিক সেন্টার পার্টি থেকে নির্বাচিত প্রেসিডেন্ট ইভান ডুকু। ২০১৮ সালের আগস্টে ডুকু ক্ষমতায় আসার পর থেকেই কলম্বিয়ায় অর্থনৈতিক মন্দা দেখা দেয়। 

এছাড়া বেকার সমস্যা, নিরাপত্তাব্যবস্থার অবনতিসহ বেশ কিছু সমস্যার সম্মুখীন হন দেশটির জনগণ। ডুকুর বিরুদ্ধে জনগণ বিক্ষোভ শুরু করেন। গত জুন মাসে ডুকুকে হারিয়ে চার বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন গুস্তাভো। 

দেশটির কংগ্রেসে (পার্লামেন্ট) রয়েছে বাম আধিপত্য। এখান থেকে তিনি পরিকল্পনা বাস্তবায়নে সমর্থন পাবেন বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচনী প্রচারের সময় পেত্র ধনীদের জন্য কর বৃদ্ধি করে তা স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগের কথা বলেন। এ ছাড়া দেশটিতে গত বছর বিক্ষোভকারীদের পুলিশি নিপীড়নের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা কুড়ায়। তিনি পুলিশ বাহিনীকে পুনর্গঠনের প্রতিশ্রুতিও দেন। সূত্র: টিআরটি ওয়াল্ড

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit