শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সিরিজ জিতলো জিম্বাবুয়ে

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৬৮ Time View

ডেস্কনিউজঃ ২০১৩ সালে জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ জিতেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজটি হেরে গিয়েছিল বাংলাদেশ। সেই সিরিজ হারানোর মধ্য দিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সিরিজ এবং ম্যাচ জয়ের হিসাবটাই যেন ভুলে গিয়েছিল জিম্বাবুয়ে।

রোববার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে ৫ উইকেটে। আগে ব্যাট করে স্বাগতিকদের সামনে ২৯১ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ, ১৫ বল হাতে রেখেই ম্যাচ জিতে নিয়েছে তারা। প্রথম ম্যাচে ৫ উইকেটে হারার পর এই ম্যাচে নিশ্চিত হয়েছে তামিম ইকবালদের সিরিজ হার।

প্রথম ম্যাচে কাইয়া-রাজা এবার রাজা-চাকাভার মহাকাব্যিক ইনিংসে জিতলো জিম্বাবুয়ে। ৪৯ রানে চার উইকেট পতনের পর শুরু হয় রাজা-চাকাভার গল্প। থামেন ২০১ রান করে।

জিম্বাবুয়ের ইতিহাসে পঞ্চম উইকেটে সর্বোচ্চ জুটি। চাকাভা ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি (১০২) করে ফিরলেও রাজা ১১৭ রানে অপরাজিত ছিলেন। আগের ম্যাচে রাজা অপরাজিত ছিলেন ১৩৫ রানে। শেষে অভিষিক্ত টনি খেলেন মারকুটে ইনিংস। তিনি ১৬ বলে ৩০ রান যোগ করেন। তাতে ১৫ বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় জিম্বাবুয়ে। বাংলাদেশের বোলিং-ফিল্ডিং শুরুতে আঁটসাঁট হলেও সময় বাড়ার সঙ্গে খেই হারিয়ে ফেলে। শরিফুল ছিলেন এলোমেলো, ৯ ওভারে ৭৭ রান দেন। আর তাসকিন সমান ওভারে দেন ৬২। ২টি করে উইকেট নেন হাসান-মিরাজ।

এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে ৯ উইকেটে ২৯০ রান তুলেছে বাংলাদেশ। তামিম ৫০ রানে আউট হয়ে ফিরেছেন। অপরদিকে রিয়াদ ৮০ রানে অপরাজিত থেকে দলকে লড়াকু সংগ্রহ এনে দিয়ে মাঠ ছেড়েছেন। এই দুই ব্যাটসম্যান ছাড়া আফিফ ৪১, শান্ত ৩৮ রান করে ফিরেছেন।

কিউএনবি/বিপুল/০৭.০৮.২০২২/ রাত ১১.০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit