রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

ভারতের নতুন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক গভর্নর জগদীপ ধনখড়। বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভাকে বিশাল ব্যবধানে পরাজিত করে উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তিনি। শনিবারের নির্বাচনে ভারতে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী ধনখড় পেয়েছেন ৫২৮ ভোট, বিপরীতে আলভা সমর্থন পেয়েছেন মাত্র ১৮২ ভোট। খবর এনডিটিভির।

মোট ৭৮০ ভোটারের মধ্যে এদিন ভোট দিয়েছেন ৭২৫ জন। তার মধ্যে ১৫টি ভোট বাতিল হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে কোনো প্রার্থীর ৩৫৬ ভোট পেলেই চলত। লোকসভায় ২৩ এমপিসহ সব মিলিয়ে ৩৬ ভোটার থাকা তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে ভোটদানে বিরত থাকার ঘোষণা দেওয়া সত্ত্বেও তাদের দুই এমপি ব্যালটে রায় জানিয়েছেন। শনিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হওয়া এই উপরাষ্ট্রপতি নির্বাচনে ৫৫ জন ভোটদানে বিরত ছিলেন।

ফল ঘোষণার পর মার্গারেট আলভা নতুন উপরাষ্ট্রপতি ধনখড়কে অভিনন্দন জানান। তিনি তাকে ভোট দেওয়া বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ধন্যবাদও দেন। উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ায় ধনখড়কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপিপ্রধান জেপি নড্ডা।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit