বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

পেন্টাগন প্রধান-মার্কিন শীর্ষ জেনারেলকে ‘পাত্তাই’ দিল না চীন

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা চলছে।  এরই মধ্যে সম্প্রতি চীনের শীর্ষ সামরিক কর্মকর্তাদের একাধিকবার ফোন দিয়েছেন পেন্টাগন প্রধান লয়েড অস্টিন ও জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি। কিন্তু চীনের তরফ থেকে সেই ফোনের জবাব কিংবা ফিরতি ফোন দেওয়া হয়নি বলে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এক প্রতিবেদনে জানিয়েছে। 

চীনের চিফ অব জয়েন্ট স্টাফ জেনারেল লি জুওচেং এর সঙ্গে এর আগে গত ৭ জুলাই মার্ক মিলির সর্বশেষ কথা বলেছিলেন। আর গত জুন মাসে চীনের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ওয়েই ফেংঘের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছিলেন অস্টিন। এর আগে গত শুক্রবার বেইজিং বেশ কয়েকটি সামরিক ও বেসামরিক ক্ষেত্রে ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে চীন জলবায়ু আলোচনা, চীন-যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তা পর্যায়ের আলোচনা, সীমান্তে অপরাধ ঠেকাতে যৌথ সহযোগিতামূলক অভিযান, সমুদ্র নিরাপত্তা ব্যবস্থা, অভিবাসন এবং মাদক বিরোধী বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর একসঙ্গে কাজ করবে না। 

এদিকে যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে আসায় পাল্টা ব্যবস্থা হিসেবে এসব কঠোর সিদ্ধান্ত নিয়েছে চীন। তাছাড়া চীনের সরকার যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। শুক্রবার সিজিটিএনের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

কয়েকবার  না করার পরও বিরোধপূর্ণ তাইওয়ান দ্বীপে সফর করায় ন্যান্সি পেলোসি ও তার কাছের আত্মীয়দের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা জানিয়েছে চীন। তবে তার ওপর ঠিক কি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেটি পরিস্কার করে জানায়নি দেশটি। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit