মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
ফিরলেন কামিন্স-হ্যাজলউড-লায়ন, বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া মাদারীপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ফিরলেন কামিন্স, বাংলাদেশ সিরিজে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার ওডেসা বন্দর ছাড়তেই ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ভারতীয় নাবিক অপারেশন সিঁদুর নিয়ে মিথ্যা গল্প বানিয়েছে পাক সেনা, দাবি ইমরান খানের বোনের যে কারণে তাইওয়ানের আশপাশে সামুদ্রিক তৎপরতা বাড়াচ্ছে চীন বিদ্রোহী গোষ্ঠীর হামলায় মালিতে অন্তত ৫০ সেনার প্রাণহানি হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প ইরানে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, একাধিক শহরে বড় বিস্ফোরণ

ফাইনালে ভারতের কাছে লজ্জার হার বাংলাদেশের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১৩৯ Time View

ডেস্কনিউজঃ ২০১৯ সালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে ২-১ ব্যবধানে হেরে শিরোপা খুইয়েছিল বাংলাদেশ। চলতি বছর সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশি যুবাদের সামনে।

কিন্তু ভারতীয় যুবাদের কাছে অসহায় আত্মসমর্পণ করে আবারও শিরোপা খোয়ালো বাংলাদেশ। ভারতের ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে বাংলাদেশি যুবারা সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা অতিরিক্ত সময় নিতে পারলেও ৫-২ গোল ব্যবধানে হেরে যায় ম্যাচটি। এরমধ্যে তিন গোলই হজম করে ম্যাচের অতিরিক্ত সময়ের প্রথম পাঁচ মিনিটে।

টুর্নামেন্টে অপরাজিত থেকেই ভারতের বিপক্ষে ফাইনালে নেমেছিল বাংলাদেশ। অপরদিকে শেষ তিন ম্যাচে টানা জয়ের আত্মবিশ্বাস ছিল ভারতের সঙ্গে। স্নায়ুক্ষয়ী ফাইনালে গোল পেতে সময় নেয়নি ভারত। ম্যাচের প্রথম মিনিটে পেনাল্টি পেয়ে বসে স্বাগতিকরা।

স্পট কিক থেকে বল জালে জড়ান টুর্নামেন্টের সর্বোচ্চ গোলস্কোরার গুরকিরাত সিং। তবে মূল খেলার প্রথমার্ধে সেই গোল শোধ করে দেয় বাংলাদেশ। প্রথমার্ধের শেষ মিনিটে রাজন হালদারের গোলে সমতায় শেষ করে বাংলাদেশি যুবারা।

প্রথম ৯০ মিনিটের দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই বাংলাদেশ ম্যাচে এগিয়ে যায়। দলের পক্ষে গোল করেন শাহীন। তবে বাংলাদেশের খেলা পারতপক্ষে সেখানেই শেষ। বাংলাদেশ এগিয়ে যাওয়ার ১২ মিনিট পর গোল করে ম্যাচে সমতা ফেরান গুরকিরাত।

নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল না হওয়াতে ২-২ সমতায় অতিরিক্ত সময়ে খেলা গড়ায়। অতিরিক্ত সময়ে মাঠে নেমেই ছন্দহীন হয়ে পড়ে বাংলাদেশ।

হিমাংশু জাঙড়া অতিরিক্ত ৩০ মিনিটের শুরুতেই গোল করে ভারতকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। সেই গোল হজম করে না উঠতেই বাংলাদেশের জালে বল জড়িয়ে স্বাগতিকদের ৪-২ ব্যবধানে এগিয়ে দেন গুরকিরাত।

ফাইনালে হ্যাটট্রিকও করেন তিনি। এর ঠিক ৩ মিনিট পরে ম্যাচে নিজের চতুর্থ গোল করে বাংলাদেশের বিপক্ষে ভারতের ৫-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন গুরকিরাত। এটি চলতি টুর্নামেন্টে গুরকিরাতে আট গোল। যা টুর্নামেন্টের সর্বোচ্চ।

ম্যাচের বাকি সময় দুই দলের কেউই আর গোল না পাওয়ায় বড় ব্যবধানে জিতেই শিরোপা নিজেদের দখলে নেয় ভারত।

কিউএনবি/বিপুল/০৫.০৮.২০২২/ রাত ১০.১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit