শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

ইউক্রেনের বিরুদ্ধে অ্যামনেস্টির অভিযোগ নিয়ে যা বললেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কিছু অঞ্চল দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে কোনও কোনও জায়গায় রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। কিন্তু যুদ্ধের নিয়ম মানছে না ইউক্রেন। আর তা নিয়ে ইউক্রেনীয় সেনাবাহিনীকে এক হাত নিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সংস্থাটির এ রিপোর্টকে রাশিয়ান প্রচারণা এবং বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করেছে কিয়েভ। অ্যামনেস্টি রিপোর্ট নিয়ে কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক এই সংস্থাটি একটি ‘সন্ত্রাসী রাষ্ট্রকে সাধারণ ক্ষমা’ করার চেষ্টা করছে। মূলত ‘সন্ত্রাসী রাষ্ট্র’ শব্দটি তিনি প্রায়শই রাশিয়ার জন্য ব্যবহার করেন।

অ্যামনেস্টির রিপোর্টের জবাবে স্পষ্টভাবে উত্তেজিত হয়ে জেলেনস্কি বলেন, ‘এমন কোনো শর্ত নেই, এবং হতেও পারে না, এমনকি অনুমানগতভাবেও, যার অধীনে ইউক্রেনের ওপর রাশিয়ার যেকোনো আক্রমণ ন্যায়সঙ্গত হয়ে যায়।’

এর আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইউক্রেন সর্বদা যুদ্ধের নীতি মানছে না। জনবসতিপূর্ণ এলাকায় তারা বেসামরিক মানুষকে লড়াইয়ের দিকে ঠেলে দিচ্ছে। ‘সাধারণ জনগণকে ঢাল বানানো হচ্ছে’- এমন কথা সরাসরি না বললেও অ্যামনেস্টির ইঙ্গিত তেমনই। এর ফলে বেসামরিক মানুষের মৃত্যু হচ্ছে বলে তাদের দাবি। 

সূত্র : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, রয়টার্স, দ্য গার্ডিয়ান ও দ্য টেলিগ্রাফ।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit