বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

হোয়াইট হাউসের কাছে বজ্রপাত, গুরুতর আহত ৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউসের কাছে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওয়াশিংটনের ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্টের এক বিবৃতিতে জানিয়েছে, হোয়াইট হাউসের রাস্তার ওপারে একটি ছোট পার্কে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে দুইজন পুরুষ এবং দুইজন নারী গুরতর আহত হন।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্টের পোস্ট করা ভিডিওতে ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও একটি দমকল বাহিনীর গাড়ি যেতে দেখা গেছে। তবে শুধু সেখানেই নয় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বেশ কয়েকটি বজ্রপাতের ঘটনা ঘটেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit