শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

নওগাঁর পত্নীতলায় সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলামের বিদায় সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৩৬ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুল ইসলামের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার  উপজেলা পরিষদ সভা কক্ষে বিদায়ী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুন্ডুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ্, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা (মুক্তা), উপজেলা সমাজ সেবা অফিসার সুলতান আহম্মেদ, উপজেলা শিক্ষা অফিসার মোকলেছুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সাইদুর রহমান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, সাবেক জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, ফাতেমা জিন্না ঝর্ন্না, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমূখ।

এর আগে সকলের ভালবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি সহকারি কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলাম। পত্নীতলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ক্রেস্ট প্রদান করা হয়। পরে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকেও বিদায় সংবর্ধনা জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit