বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
সৌদির ইউরেনিয়াম কর্মসূচিতে মার্কিন সবুজ সংকেত, পারমাণবিক চুক্তিতে সইয়ের অনুমোদন ট্রাম্পের হরমুজের উত্তেজনার মধ্যেই ইরানে নতুন মার্কিন হামলা, পাল্টা হুঁশিয়ারি তেহরানের আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা নাগাল্যান্ডের গুহায় মিলল এমন নিদর্শন, যা বদলে দিতে পারে ইতিহাসের ধারণা মধ্যপ্রাচ্য উত্তেজনায় অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ছাড়াল ৯২ ডলার আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১, ক্ষতিগ্রস্ত ৫ লাখেরও বেশি মানুষ বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি প্রিয় নবীর সুন্নত পালনের মধ্যে রয়েছে মুক্তি দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? আজকের নামাজের সময়সূচি, ২২ ‍জুলাই, ২০২৬

‘সাকিব কই, সফরে এলো না যে?’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৩২ Time View

স্পোর্টস ডেস্ক : রায়ান বার্লের এক ওভারের খুনে ব্যাটিংয়েই সিরিজ জয়ের স্বপ্ন ভঙ্গ টাইগারদের। মঙ্গলবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের অঘোষিত ফাইনালে নাসুম আহমেদের করা এক ওভারে ৫টি ছক্কা আর এক চারের সাহায্যে রেকর্ড ৩৪ রান করেন জিম্বাবুয়ের বাঁহাতি ব্যাটসম্যান রায়ান বার্ল। এক ওভারে ৩৪ রান করা প্রসঙ্গে বার্ল বলেন, আমার জন্য আদর্শ ম্যাচআপ ছিল। বাঁহাতি স্পিনার দেখেই আমি ঠিক করে ফেলি যে এই ওভারে ২০-এর বেশি রান নেব। প্রথম বলটা ছয় মারার পর আত্মবিশ্বাসও পেয়ে যাই। বাকিটা ইতিহাস।

বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে আলাপে রায়ান বার্ল বলেন, দ্বিতীয় ম্যাচে আমি ৩১ বলে ৩২ রান করেছি। কোনো ঝুঁকি নিইনি। আমার দলও জেতেনি। সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে কোচকে জিজ্ঞেস করেছিলাম, আমার কী করা উচিত যদি “ম্যাচআপ” মিলে যায়। সে বলেছে, “মারো নয়তো মর।” আমিও তাই করেছি। এর আগে ২০১৯ সালে সাকিব আল হাসানের ১ ওভারে ৩টি চার ও ৩টি ছক্কায় ৩০ রান করেছিলেন বাঁহাতি ব্যাটসম্যান রায়ান বার্ল। 

মঙ্গলবার নাসুমের এক ওভারে ৩৪ রান করার পর বার্ল বলেন, আমার দলের সবাই এটা নিয়ে মজা করছিল। এখন সাকিব কই? সে এই সফরে এলো না যে? আজ নাসুমের ওভারে ৩৪ নিয়েছি। কে জানে, সেও হয়তো সাকিবের মতো পরেরবার জিম্বাবুয়ে সফরে আসবে না।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit