বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

তাইওয়ানের পর এবার দক্ষিণ কোরিয়া গেলেন পেলোসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের হুমকির সত্ত্বেও তাইওয়ান সফর শেষ করে ন্যান্সি পেলোসি এবং কংগ্রেসের অন্যান্য সদস্য বুধবার সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ায় পৌঁছান। 

বৃহস্পতিবার পেলোসি দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদের স্পিকার কিম জিন পিয়ো এবং পার্লামেন্টের অন্যান্য সিনিয়র সদস্যের সঙ্গে দেখা করবেন। এ সময় তাদের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং জলবায়ুবিষয়ক আলোচনা প্রধান্য পাবে বলে জানা গেছে।

একজন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, একই দিন পেলোসির একটি আন্তঃকোরিয়ান সীমান্ত এলাকা পরিদর্শন করার কথা রয়েছে, যা যৌথভাবে আমেরিকান নেতৃত্বাধীন জাতিসংঘ কমান্ড এবং উত্তর কোরিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালায় জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সঙ্গে ফোনে কথা বলবেন পেলোসি। তাদের মধ্যে সরাসরি কোনো বৈঠকের আয়োজন করা হয়নি।

বুধবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পেলোসির তাইওয়ান সফর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিন্দা করে জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতি স্পষ্টভাবে প্রমাণ করে যে, অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্লজ্জ হস্তক্ষেপ।’

এর আগে তাইওয়ানের প্রেসিডেন্ট ও অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর বুধবার মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি দেশটি ত্যাগ করেছেন। পেলোসির এ সফর নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে।

এশিয়ার সফরের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার পর সেখান থেকে তারা জাপান সফরে যাবেন। এর আগে পেলোসি সিঙ্গাপুর ও মালয়েশিয়া যান।

সূত্র: এপি

কিউএনবি/অনিমা/০৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit