শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২ বছর পর সরে গেল কাবাঘরের চারপাশের বেষ্টনী (ভিডিও)

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের কারণে দেওয়া কাবাঘরের চারপাশের বেষ্টনী তুলে নেওয়া হয়েছে। ফলে এখন পবিত্র কাবাঘরের কাছে গিয়ে সরাসারি তা স্পর্শ করতে পারছেন মুসল্লিরা।

আবদুর রহমান আল সুদাইস জানান, ওমরাহ’র মৌসুম শুরু হওয়ার পর পবিত্র কাবাঘরের বেষ্টনী তুলে নেওয়া হয়েছে। পবিত্র মসজিদুল হারামে আগত মুসল্লি ও দর্শনার্থীদের সুরক্ষা ও সেবা নিশ্চিত করেই এমন সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। 

মুসল্লিদের প্রয়োজনীয় বিভিন্ন সেবা দিতে সব সেক্টরের সমন্বয়ে জেনারেল প্রেসিডেন্সি বিভাগ কাজ করছে বলে জানান তিনি।

২০২০ সালের জুলাইয়ে করোনাভাইরাস সংক্রমণ রোধে ও মুসল্লিদের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এই বেষ্টনী দেওয়া হয়েছিল। এ দীর্ঘ সময় কাবাঘরে স্থাপিত হাজরে আসওয়াদ বা কালো পাথর স্পর্শ বা চুম্বন করতে পারেননি মুসল্লিরা।

সূত্র: আল আরাবিয়া 

 

 

কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit