বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান 

নড়িয়ায় ফ্রি-ফায়ার খেলা কেন্দ্র করে স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৭৬ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি  : শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মাদবর বাজার এলাকায় মোবাইলে ফ্রি-ফায়ার খেলাকে কেন্দ্র করে সিজান আকন (১৫) নামে এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত সিজান লোংসিং এলাকার বিল্লাল আকনের ছেলে ও নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন। ২ আগস্ট মঙ্গলবার রাত ৯টায় পৌরসভার পশ্চিম লোংসিং মাদবর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় মুন্না ও আসিফ নামে আরও দুজন আহত হয়েছে। এই বিষয়ে নড়িয়া থানায় মামলা হয়েছে।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার লাবিব ছৈয়াল (২৫), ইব্রাহিম জয় (২২), রাহিম হাওলাদার (২৪) ও নাহিম ছৈয়ালদের সাথে মোবাইলে ফ্রি-ফায়ার খেলছিল সিজান আকন। ফ্রিফায়ার খেলাকে কেন্দ্র করে সিজান ও লাবিবের মধ্যে বাকবিতন্তা হয়। একপর্যায়ে লাবিব খিপ্ত হয়ে সিজানের বুকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। তখন সিজানকে রক্ষা করতে এসে তার বন্ধু মুন্না ছৈয়াল ও আসিফ আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সিজান কে মৃত্যু বলে ঘোষণা করেন। আহত মুন্না ও আসিফ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হত্যার সাথে জড়িত ইব্রাহিম জয় ও রাহিম হাওলাদারকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়িয়া থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit