মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

করাচিতে বোমা বিস্ফোরণে ২ পুলিশ নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের করাচিতে বোমা হামলায় দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
  
বুধবার (৩ আগস্ট) করাচির গার্ডেন এলাকায় পুলিশ সদর দফতরের ভেতর এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গোলাবারুদ ডিপোতে বিস্ফোরণ ঘটে, এতে কনস্টেবল সাবির ও শাহজাদ নিহত হন এবং ডিপোর ইনচার্জ এসআই সাঈদ আহত হন।

কর্মকর্তারা আরও জানান, ঘটনার সত্যতা জানতে তদন্ত চলছে। আলামত সংগ্রহের জন্য বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়েছে।

তবে এটি পরিকল্পিত নাকী দুর্ঘটনা সেই বিষয়ে এখনও কোন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সূত্রঃ দ্য নিউজ 

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit