মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

৩ উইকেট হারিয়ে শঙ্কায় বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : ১৫৭ রানের সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বিপাকে বাংলাশে। ৪.৪ ওভারে স্কোর বোর্ডে ৩৪ রান জমা হতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন ও তিনে ব্যাটিংয়ে নামা এনামুল হক বিজয়। এর আগে রায়ান বার্ল ও লুক জঙ্গুয়ের ছক্কাবৃষ্টিতে ৮ উইকেটে ১৫৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ল জিম্বাবুয়ে।

১৪ ওভার খেলা শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৭৬ রান। এরপর রায়ান বার্ল ও লুক জঙ্গুয়ের ব্যাটিং তাণ্ডবে পরের ৬ ওভারে ৮০ রান স্কোর বোর্ডে যোগ করে জিম্বাবুয়ে। ১৫ তম ওভারে নাসুম আহমেদকে টানা চার বলে ৪টি ছক্কা হাঁকান রায়ান। পঞ্চম বলে চার আর শেষ বলে ফের ছক্কা হাঁকান তিনি। এই এক ওভারেই রেকর্ড ৩৪ রান আদায় করে নেন রায়ান বার্ল।

১৬তম ওভারে হাসান মাহমুদ খরচ করেন ১০ রান। ১৭তম ওভারে মেহেদি হাসান দুই ছক্কায় খরচ করেন ১৭ রান।

১৮তম ওভারে মোস্তাফিজ দেন ৯ রান। ১৯তম ওভারে লুক জঙ্গুয়ে ও রায়ান বার্লকে আউট করেন হাসান মাহমুদ। ওই ওভারে তিনি খরচ করেন মাত্র ৪ রান। আর শেষ ওভারে মোস্তাফিজ খরচ করেন ৬ রান। 

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের তারকা পেসার স্টুয়ার্ড ব্রডের করা ওভারে সর্বোচ্চ ৬টি ছক্কা হাঁকিয়ে ৩৬ রান আদায় করে বিশ্ব রেকর্ড গড়েন ভারতের সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিং।

২০২১ সালে শ্রীলংকার লেগ স্পিনার আকিলা ধনাঞ্জয়ার করা ওভারে টানা ছয়টি ছক্কা হাাঁকিয়ে যুবরাজের রেকর্ডে ভাগ বসান ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান কায়রন পোলার্ড। 

২০২০ সালে নিউজিল্যান্ড সফরে ভারতীয় পেসার সুভম দুবের করা ওভারে ৩৪ রান আদায় করে নেন নিউজিল্যান্ডের টিম সিফার্ট ও রস টেলর। মঙ্গলবার নাসুমের ওভারে ৩৪ রান সংগ্রহ করেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান রায়ান বার্ল।

মঙ্গলবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে তাণ্ডব চালিয়ে প্রথম ৩ ওভারে ২৯ রান স্কোর বোর্ডে যোগ করে স্বাগতিক জিম্বাবুয়ে। 

এরপর জিম্বাবুয়েকে স্পিনে কাবু করেন টাইগাররা। পরের ৬.১ ওভারে মাত্র ২৬ রান খরচায় জিম্বাবুয়ের ৫ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান নাসুম আহমেদ, মেহেদি হাসান, অধিনায়ক মোসাদ্দেক হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদ। 

অঘোষিত ফাইনালে জিম্বাবুয়ের ওপেনিং জুটি ভাঙেন নাসুম আহমেদ। চতুর্থ ওভারে বোলিংয়ে এসেই প্রথম বলে ওপেনার রাগিস চাকাভাকে ফেরান বাঁ-হাতি এ স্পিনার।

নামুসের পর জিম্বাবুয়ে শিবিরে জোড়া আঘাত হানেন অফ স্পিনার মেহেদি হাসান। তার শিকার হয়ে সাজঘরে ফেরেন ওয়েসলি মাধেভেরে ও সিকান্দার রাজা। 

পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে মোসাদ্দেক হোসেনের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে ৮ বলে মাত্র ২ রানে ফেরেন শন উইলিয়ামস। 

১০ম ওভারে বোলিংয়ে এসেই জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

সাম্পতিক বাজে পারফরম্যান্সের কারণে অধিনায়কত্ব হারানো মাহমুদউল্লাহ রিয়াদকে দল থেকেই বাদ দেওয়া হয়। জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাধ্যতামূলক বিশ্রাম দেওয়া হয় তাকে। 

মঙ্গলবার তৃতীয় ও শেষ ম্যাচে দলে ফিরেই উইকেট সাফল্য পান রিয়াদ। তার শিকার হয়ে সাজঘরে ফেরেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আরভিন। সাজঘরে ফেরার আগে ২৭ বলে দুই চার আর এক ছক্কায় ২৪ রান করেন জিম্বাবুয়ের এ ওপেনার। 

ইনিংসের উদ্বোধনী ওভারে বোলিংয়ে এসে ৬ রান খরচ করেন বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। এরপর ১৩তম ওভারে বোলিংয়ে এসে মাত্র ২ রানে মিল্টন শুম্বাকে ফেরান মোস্তাফিজ।

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit