রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ‎লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! অঘোষিত কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও ভারত পার্বত্য চট্টগ্রামে ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিতের নির্দেশ পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের ‎লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা,  গণধোলাইয়ের শিকার বখাটে যুবক জয়পুরহাটে দ্বিতীয় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় এমপিসহ ৬ জনের মৃত্যু ইরানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে তিন শীর্ষ নেতা কানাডার ক্যালগেরি’র সেলেসটিয়া প্রোডাকশন হাউজের ইফতার মাহফিল মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিয়ে সরকার উদ্বিগ্ন: পররাষ্ট্র মন্ত্রণালয়

পেলোসির তাইওয়ান সফর ইস্যুতে যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি তার এশিয়া সফরে তাইওয়ানেও যাচ্ছেন-এমনটাই জানিয়েছে তাইওয়ান ও মার্কিন কর্তৃপক্ষ। এই সফর ঘিরে চীনের সঙ্গে তীব্র উত্তেজনার মাঝে তাইওয়ানের পূর্বাঞ্চলে চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তাইওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আশা করছেন পেলোসি এই স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে এক রাত থাকবেন। তবে কখন নাগাদ পেলোসি তাইওয়ানে অবতরণ করবেন, সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।

মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের পূর্ব দিকের উপকূলে একটি বিমানবাহী রণতরীসহ চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। রণতরী ইউএসএস রোনাল্ড রিগান দক্ষিণ চীন সাগর পাড়ি দিয়েছে এবং বর্তমানে ফিলিপাইন সাগরে, তাইওয়ান ও ফিলিপাইনের পূর্বে এবং জাপানের দক্ষিণে সেটি রয়েছে বলে জানিয়েছেন মার্কিন নৌবাহিনীর একজন কর্মকর্তা।

চীনের দীর্ঘদিনের কট্টর সমালোচক ন্যান্সি পেলোসি মঙ্গলবার আরও পরের দিকে তাইপে পৌঁছাতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে, এই সফর ঘিরে চীনের সামরিক শক্তি প্রদর্শনে ভীত নয় ওয়াশিংটন। চীন বলেছে, পেলোসির এই কাণ্ডের রাজনৈতিক ফল হবে ভয়াবহ। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় পরিষ্কার বলেছে, ‘আমরা যুক্তরাষ্ট্রকে বলতে চাই চীন প্রস্তুত এবং চীনের লিবারেশন আর্মিও অলস বসে থাকবে না। চীন তার সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত মর্যাদা রক্ষায় এর যথোপোযুক্ত জবাব দেবে।’

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit