রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ‎লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! অঘোষিত কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও ভারত পার্বত্য চট্টগ্রামে ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিতের নির্দেশ পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের ‎লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা,  গণধোলাইয়ের শিকার বখাটে যুবক জয়পুরহাটে দ্বিতীয় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় এমপিসহ ৬ জনের মৃত্যু ইরানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে তিন শীর্ষ নেতা কানাডার ক্যালগেরি’র সেলেসটিয়া প্রোডাকশন হাউজের ইফতার মাহফিল মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিয়ে সরকার উদ্বিগ্ন: পররাষ্ট্র মন্ত্রণালয়

আল কায়েদা নেতা জাওয়াহিরির মৃত্যুতে যা বলল তালেবান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১৩৪ Time View

আন্তর্জাতিক ডেক্ক : যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হয়েছেন আল কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি। আফগানিস্তানের রাজধানী কাবুলের শ্রীপুরের কূটনৈতিক জোনের একটি বাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। আর জাওয়াহিরিকে হত্যার বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আফগানিস্তানের বর্তমান শাসক তালেবান। তারা এ ড্রোন হামলা ও হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। 

তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানের ভেতর হামলা করে দোহা শান্তি চুক্তির শর্ত ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। তাছাড়া এটিকে আন্তর্জাতিক নীতির বিরোধী বলেও উল্লেখ করে তালেবান। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ একটি বিবৃতিতে বলেছেন, এসব কর্মকান্ড গত ২০ বছর ধরে হওয়া ব্যর্থতার পুনরাবৃত্তি এবং এগুলো যুক্তরাষ্ট্র, আফগানিস্তান এবং এ অঞ্চলের বিরোধী।

এদিকে ২০২১ সালের আগস্ট মাসে আফগানিস্তান থেকে পালিয়ে যান যুক্তরাষ্ট্রের সব সেনা। ওই সময়ের পর এবারই প্রথমবারের মতো আফগানিস্তানের ভেতর ফের অভিযান পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। তারা বলে থাকে আফগানিস্তানে সেনা না থাকলেও বাইরে থেকে নিজেদের জন্য হুমকিকে মোকাবেলা করার সক্ষমতা আছে যুক্তরাষ্ট্রের। তারা যে দাবি করে থাকে এ হামলার মাধ্যমে সে বিষয়টিই আরও শক্তিশালী হলো। 

সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit