রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ‎লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! অঘোষিত কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও ভারত পার্বত্য চট্টগ্রামে ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিতের নির্দেশ পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের ‎লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা,  গণধোলাইয়ের শিকার বখাটে যুবক জয়পুরহাটে দ্বিতীয় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় এমপিসহ ৬ জনের মৃত্যু ইরানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে তিন শীর্ষ নেতা কানাডার ক্যালগেরি’র সেলেসটিয়া প্রোডাকশন হাউজের ইফতার মাহফিল মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিয়ে সরকার উদ্বিগ্ন: পররাষ্ট্র মন্ত্রণালয়

ওয়াশিংটনে গুলিতে নিহত ১, আহত ৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ওয়াশিংটন ডিসির উত্তর-পূর্বাঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে গুলিতে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (১ আগস্ট) গভীর রাতে আজিজ বেটস অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাইরে এফ স্ট্রিট নর্থ ইস্টের ১৫০০ ব্লকে এই গুলির ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে পুলিশ প্রধান রবার্ট জে কন্টি বলেছেন যে, “পাঁচজন আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।”

কন্টি আরও জানান, গোলাগুলির কারণ জানা সম্ভব হয়নি এবং ঘটনায় জড়িতরা একে অপরকে চিনত কিনা পুলিশ তাও নিশ্চিত হতে পারেনি। 

তবে এই পুলিশ কর্মকর্তার ধারনা, গুলি চালানোর সময় এলাকায় অনেক মানুষের উপস্থিতি ছিল। এ বিষয়ে তদন্ত চলছে।

ঘটনাস্থলটি ক্যাপিটল হিলের উত্তর-পূর্ব প্রান্তের কাছে কিংম্যান পার্কের আশপাশে। 

অ্যাম্বুলেন্স করে হতাহতদের নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে থাকা বেশ কয়েকজনের মধ্যে একজন প্রতিবেশী জানান, তিনি কমপক্ষে ১৫টি গুলির শব্দ শুনেছেন।

সূত্র: এএনআই

কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit