শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম

নতুন ৬৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬৫ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। ফলে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১২ জনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬৫ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫১ জন নতুন ডেঙ্গু রোগী এবং ঢাকার বাইরে সারাদেশে ১৪ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন সারাদেশে সর্বমোট ৩২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৪৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।  

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit