রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ‎লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! অঘোষিত কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও ভারত পার্বত্য চট্টগ্রামে ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিতের নির্দেশ পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের ‎লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা,  গণধোলাইয়ের শিকার বখাটে যুবক জয়পুরহাটে দ্বিতীয় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় এমপিসহ ৬ জনের মৃত্যু ইরানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে তিন শীর্ষ নেতা কানাডার ক্যালগেরি’র সেলেসটিয়া প্রোডাকশন হাউজের ইফতার মাহফিল মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিয়ে সরকার উদ্বিগ্ন: পররাষ্ট্র মন্ত্রণালয়

পারমাণবিক যুদ্ধের বিষয় যে সতর্ক করলেন পুতিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পারমাণবিক যুদ্ধে কেউ বিজয়ী হতে পারে না এবং এ ধরনের কোনো যুদ্ধ কখনো শুরু করা উচিত নয়। 

সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা বলেন। খবর রয়টার্সে।

পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষরকারী দেশগুলোর এক সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ বিষয়ে নিজ দেশের অবস্থান স্পষ্ট করেন পুতিন। তিনি বলেন, ‘পারমাণবিক যুদ্ধে কেউ বিজয়ী হতে পারে না। এ ধরনের যুদ্ধ কখনো হওয়া উচিত নয়।’

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মূলত রাশিয়াকে একটি দায়িত্বশীল পারমাণবিক শক্তি হিসাবে দেখাতেই এনপিটি সম্মেলনে অংশগ্রহণকারীদের কাছে এমন বার্তা দিয়েছে মস্কো। আর এ চিঠির ভাষ্য— রুশ রাজনীতিকদের আগের বক্তব্যগুলোর বিপরীত।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রথম দিন দেওয়া ভাষণে রাশিয়ার পারমাণবিক সক্ষমতার প্রতি ইঙ্গিত করেছিলেন পুতিন। পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে হস্তক্ষেপের যে কোনো প্রচেষ্টা তাদের নজিরবিহীন পরিণতির দিকে নিয়ে যাবে। কয়েক দিন পর তিনি রাশিয়ার পারমাণবিক বাহিনীকে উচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন।

কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit