শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

ইউক্রেন ছাড়ল প্রথম শস্যবাহী জাহাজ, যা বলল রাশিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনের শস্যবাহী প্রথম জাহাজটি  সোমবার তুরস্কের উদ্দেশে দেশটির গুরুত্বপূর্ণ ওডেসা বন্দর ছেড়ে গেছে।  ওই জাহাজ ছেড়ে যাওয়ার খবরকে ‘খুব ইতিবাচক’ বলে মন্তব্য করেছে রাশিয়া।বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে।

ওই জাহাজ ছেড়ে যাওয়ার ব্যাপারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, প্রথম জাহাজটি ছেড়ে যাওয়ার খবর খুবই ইতিবাচক। ইস্তাম্বুলে আলোচনায় সম্মত হওয়া বিষয়গুলোর কার্যকারিতা পরীক্ষা করার এটা একটি ভাল সুযোগ।

প্রসঙ্গত, ওডেসা ছেড়ে যাওয়া সিয়েরা লিয়নের পতাকাবাহী রাজোনি নামের জাহাজটি লেবাননে যাবে। যাত্রাপথে  মঙ্গলবার এটি ইস্তানবুল বন্দরে বিরতি করবে বলে জানান তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী।

ইস্তানবুলে গত ২২ জুলাই রাশিয়া, তুরস্ক, জাতিসংঘ ও ইউক্রেনের মধ্যে শস্য পরিবহণ চুক্তি হয়। মূলত জাতিসংঘের আহ্বানে তুরস্ক এ শস্য রপ্তানি প্রক্রিয়ায় রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে মধ্যস্থতা করে।

কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit