সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

নতুন মাইলফলকে ‘মাশরাফি জুনিয়র’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১৫৬ Time View

বিনোদন ডেস্ক : শহর থেকে গ্রামে, দেশে-বিদেশে, ছোট-বড় সব বয়স ও শ্রেণিপেশার মানুষের কাছে এখন জনপ্রিয় দীপ্ত টিভির ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’। ২ আগস্ট ‘৫০০তম’ পর্বের মাইলফলক স্পর্শ করবে নাটকটি।

‘সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্প’ বলে যাওয়া নাটকটি শুরু হয় প্রত্যন্ত এক গ্রাম থেকে যেখানে মায়া আর ভালোবাসায় জড়িয়েছিল দুই ভাইবোন- মণি আর মন্ডা। ক্রিকেটপাগল মন্ডার খেলা দেখে মণির মাঝেও জন্মে খেলা আর ‘মাশরাফি’র জন্য আবেগ, ভালোবাসা। গ্রামের চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বে একসময় মন্ডা হারিয়ে গেলে ভাইকে খুঁজতে শহরে আসে মণি, কাজ নেয় সাদিক খানের বাড়িতে। এখানেও মণি সাহচর্য পায় বন্ধু আয়ান আর মমতাময়ী মা রুনার। আয়ানের সঙ্গে মেয়ে হয়েও ছেলের বেশ ধরে মণি ক্রিকেট খেলে সুনাম কুড়ায় ‘মাশরাফি জুনিয়র’ নামে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে ভাইকে খুঁজে পেয়েও আবার হারিয়ে ফেলে মণি। ভাইকে দেওয়া কথা রাখতে ক্লাব থেকে একাডেমি আর একাডেমি থেকে বয়সভিত্তিক দলে খেলে জাতীয় পর্যায়ে যেতে চায় মণি। ছেলে সেজে খেলতে খেলতে হাঁপিয়ে ওঠা মণি আর কতদিন পরিচয় লুকিয়ে রাখবে! সে কি ভাইকে দেয়া কথা রাখতে পারবে? ক্রিকেট নিয়ে তার যে স্বপ্নের শুরু, সেটা কি পূরণ হবে? এমন অনেক প্রশ্নের উত্তর মিলবে নাটকের সামনের পর্বগুলোতে।

আহমেদ খান হীরকের গল্পে ‘মাশরাফি জুনিয়র’ এর চিত্রনাট্য করেছেন আসফিদুল হক আর সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। সাজ্জাদ সুমনের পরিচালনায় এই ধারাবাহিকের লাইন প্রডিউসার হিসেবে আছেন কিশোর খন্দকার। অভিনয় দিয়ে এর মধ্যেই দর্শকদের মন জয় করেছে ‘মণি’ আর ‘আয়ান’ চরিত্রে অভিনয় করা সাফানা নমনি ও হামিম।

এ ছাড়া নাটকে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, ডা. এজাজ, ফজলুর রহমান বাবু, রুনা খান, লুৎফর রহমান জর্জ, মাইমুনা ফেরদৌস মম, তিনু করিমসহ অনেকে। প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচারের পর পরই নাটকটি দেখা যাচ্ছে দীপ্ত ইউটিউব ও ফেসবুকে।

কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৭:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit