শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

‘আন্তর্জাতিক শান্তি পুরস্কার’ পেল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৯৬ Time View

ডেস্ক নিউজ : অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ডি-৮ এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ ‘আন্তর্জাতিক শান্তি পুরস্কার’ পেয়েছে। তুরস্ক প্রজাতন্ত্রের সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক ড. নাজমুদ্দিন এরবাকান স্মরণে এই পুরস্কার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক ড. নাজমুদ্দিন এরবাকান ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ড. ফাতিহ এরবাকান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি পাঠিয়েছেন।

আজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই পুরস্কার হস্তান্তর করেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান। এর আগে ফাউন্ডেশন আজ জর্জিয়া, তুর্কমেনিস্তান এবং ডি-৮ এরও দায়িত্ব পালনকারী তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নানের কাছে একটি পুরস্কার হিসেবে ক্রেস্ট ও চিঠি হস্তান্তর করে।

সূত্র : বাসস

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit