সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

সর্বোচ্চ উইকেট এখন শামসির

Reporter Name
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৩৪ Time View

স্পোর্টস ডেস্ক : ডেল স্টেইন, ইমরান তাহির, রাবাদা, এনগিদিদের পিছনে ফেলে রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার তাবরেজ শামসি। বর্তমানে এই বাঁ-হাতি স্পিনার দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বাধিক উইকেটের মালিক। গতকাল শনিবার পাঁচ উইকেট শিকার করে কুলদীপ যাদবের রেকর্ড স্পর্শ করে ফেলেছেন তাবরেজ শামসি।

ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও তৃতীয় টি-টোয়েন্টিতে সফরকারীরা একপেশে জয় পায়। প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। ১৯৯৮ সালের পর ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলে প্রোটিয়াদের এটি প্রথম সিরিজ জয়। গতকাল শনিবার বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন তাবরেজ শামসি।

২৪ রানে ৫ উইকেট নেওয়া শামসির শিকার হয়েছেন- লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ডেভিড উইলি, ক্রিস জর্ডান ও আদিল রশিদ। টি টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে সেরা বোলিং ফিগার ছিল কুলদীপ যাদবের।  ২০১৮ সালে ২৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন কুলদীপ। এবার তার সঙ্গী হলেন শামসি। এছাড়া দেশের হয়ে ৬৬ উইকেট নিয়ে তিনি সবার উপরে। দ্বিতীয় স্থানে থাকা ডেল স্টেইন নিয়েছেন ৬৪ উইকেট। এছাড়া ইমরান তাহির ৬১ আর কাগিসো রাবাদা ৫২টি, এবং লুঙ্গি এনগিডি ৪৭টি উইকেট শিকার করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit