সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

সিরিজ নির্ধারণী ম্যাচের অধিনায়ক লিটন দাস!

Reporter Name
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে রোববার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাওয়া আঙুলের চোটে এবারের মতো জিম্বাবুয়ে সফর শেষ অধিনায়ক নুরুল হাসান সোহানের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সোহানের অনুপস্থিতিতে সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব থাকছে কার কাঁধে?

এর জবাব পেতে জল্পনা-কল্পনার শেষ নেই। অনেকেই লিটন দাসের কথা বলছেন। ভাবা হচ্ছে, লিটনই হতে পারেন সম্ভাব্য সেরা বিকল্প। এছাড়া মোসাদ্দেক হোসাইন সৈকতের নামও শোনা যাচ্ছে কারও কারও মুখে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবির পক্ষ থেকে অবশ্য এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কারও নাম ঘোষণা করা হয়নি। তবে কিছুটা আভাস দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্নু বলেন, শেষ ম্যাচের জন্য ভারপ্রাপ্ত অধিনায়ক মনোনয়ন করবে ক্রিকেট বোর্ড। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ভাই (জালাল ইউনুস) তা ঘোষণা করবেন।

এক্ষেত্রে নির্বাচকদের ভূমিকা নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘ভূমিকা অবশ্যই থাকে। নির্বাচকদের মতামত নেয়া হয়। আমরা আমাদের পছন্দর কথা জানাই। ক্রিকেট অপারেশন্স ও বোর্ড নীতি নির্ধারণী মহলের তা পছন্দ হলে তারা সেটা গ্রহণ করেন।’

সোহানের বিকল্প হিসেবে নান্নু বলেন, ‘লিটন হতে পারে। সম্ভাব্য বিকল্প হিসেবে তাকেই চোখে পড়ছে। তবে সিদ্ধান্তটা নেবে বোর্ড। আর ঘোষণা দেবেন জালাল (জালাল ইউনুস) ভাই।’

এদিকে ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুসের কথা শুনে মনে হচ্ছে লিটন দাসই সোহানের সম্ভাব্য বিকল্প। সোমবার সকালে সংবাদমাধ্যমকে জালাল ইউনুস জানান, ‘বিসিবির তো একটি মতামত থাকবেই। তবে টিম ম্যানেজমেন্ট কী চাচ্ছে সেটাও বিশেষ বিবেচনায় থাকবে। আমরা কথা বলে সিদ্ধান্ত নেব, কাকে দায়িত্ব দেয়া যায়।’

ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলেন, ‘একটি মাত্র ম্যাচের জন্য ভারপ্রাপ্ত অধিনায়ক মনোনয়ন করা তো খুব বড় কোনো ব্যাপার না। তবে ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী খেলা হয়ে গেছে। খুব ক্রুশিয়াল ম্যাচ হয়ে গেছে। তাই ভেবেচিন্তেই অধিনায়ক ঠিক করব। তবে লিটন দাসের সম্ভাবনাই বেশি। সব বিচার-বিবেচনায় লিটনই হয়তো কালকের ম্যাচের ক্যাপ্টেন।’

এর আগে, ২০২১ সালে নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের ইনজুরিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। এবারও একই সিচুয়েশনে ইনফর্ম এই ব্যাটারের কাঁধেই হয়তো চাপতে পারে অধিনায়কত্বের দায়িত্ব। 

একইসঙ্গে দাঁড়াতে হতে পারে উইকেটের পিছনেও। যদিও দলে উইকেটকিপার হিসেবে আছেন বিজয়ও। বাকীটা দেখা যাবে মাঠেই। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটাই হারারের মাঠেই অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে ও বাংলাদেশ দলের মধ্যকার তৃতীয় ও শেষ তথা সিরিজ নির্ধারণী ম্যাচটি।

কিউএনবি/অনিমা/০১.০৮.২০২২/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit