সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

ইসরাইলের মাঠ মাতিয়ে ম্যাচসেরা মেসি (ভিডিও)

Reporter Name
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : নতুন মৌসুমের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে দুর্দান্ত খেললেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। নন্তের বিপক্ষে ফ্রেঞ্চ সুপার কাপের ম্যাচে গোল পেয়েছেন। স্কোরার হয়েছেন সার্জিও রামোসও। এ তিন তারকার নৈপুণ্যে ৪-০ গোলে নন্তেকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ফ্রেঞ্চ সুপার কাপে পিএসজির এটি রেকর্ড ১১তম শিরোপা।

রোববার রাতে ইসরাইলের তেল আবিবে ব্লুফফিল্ড স্টেডিয়ামে নন্তের মুখোমুখি হয় পিএসজি।  করফাঁকির মামলা মাথায় নিয়ে এদিন জ্বলে উঠলেন নেইমার। জোড়া গোল করেছেন ব্রাজিলীয় তারকা।  একটি করে গোল করেছেন মেসি ও রামোস। নেইমার গোল বেশি পেলেও মাঠ মাতিয়ে ম্যাচসেরা হয়েছেন লিওনেল মেসি।  নিষেধাজ্ঞার কারণে ম্যাচটি খেলতে পারেননি পিএসজির অন্যতম তারকা কিলিয়ান এমবাপ্পে। 

ম্যাচের ২২ মিনিটেই প্রথম গোলটি করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। প্রায় মাঝমাঠ থেকে নেইমারের বাড়ানো থ্রু-বল পেয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে এবং গোলরক্ষককে এড়িয়ে জালে বল জড়িয়ে দেন মেসি। প্রথমার্ধের যোগ করা সময়ে স্কোরশিটে নিজের নামটি তোলেন নেইমার। ডি-বক্সের বাঁ দিকে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক বাঁকানো শট ক্রসবার ঘেঁষে জালে বল জড়িয়ে দেন ব্রাজিলের পোস্টার বয়।

২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে ফিরে মেসি-নেইমারের সঙ্গে যোগ দেন রামোস। ৫৭তম মিনিটে গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার। ম্যাচ শেষ হওয়ার আগে হালিপূরণের কাজটি করেন নেইমার জুনিয়র। ম্যাচের ৮১তম মিনিটে ডি-বক্সে ফাউলের শিকার হন নেইমার। পেনাল্টিটি পায় পিএসজি। সফল স্পটকিক থেকে পিএসজির জয় নিশ্চিত করে দেন ব্রাজিলিয়ান সুপারস্টার। 

ম্যাচ হাইলাইটস দেখুন—
 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit