সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

ইউক্রেনের মাইকোলাইভ বন্দরনগরীতে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেসক্ : ইউক্রেনের মাইকোলাইভ বন্দরনগরীতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যুদ্ধ শুরুর পর এত বড় হামলা হয়নি বলে দাবি করেছে ইউক্রেন। বন্দরনগরীটির মেয়র অলেকজান্ডার সেনকেভিচ বলেন, বেসামরিক লোকজনের ঘরবাড়ি ও স্কুলভবনসহ বিভিন্ন স্থাপনায় ১২টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

তিনি আরও বলেন, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরুর পর এত ভয়াবহ হামলা এখানে চালায়নি রুশ বাহিনী। বোরবার সন্ধ্যা পর্যন্ত এ ক্ষেপণাস্ত্র হামলা হয়। এসব হামলায় কমপক্ষে দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

মাইকোলাইভ নগরীর গভর্নর ভিটালি কিম জানিয়েছেন, ইউক্রেনের শীর্ষ কৃষিপণ্য ব্যবসায়ী অলেকসিয়ে ভাডাতুরস্কি ও তার স্ত্রীকে তাদের বাড়ি থেকে মৃত উদ্ধার করা হয়েছে। তাদের কেউ হত্যা করেছে বলে জানান গভর্নর।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার নৌবাহিনীর জন্য রোববার একটি ডকট্রিনে স্বাক্ষর করেছেন, যেখানে আমেরিকাকে সরাসরি রাশিয়ার ‘প্রধান হুমকি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ওই ডকট্রিনে আর্কটিক এবং কৃষ্ণ সাগরের মতো গুরুত্বপূর্ণ সমুদ্র অঞ্চলে রাশিয়ার বৈশ্বিক সামুদ্রিক উচ্চাকাঙ্ক্ষাও নির্ধারণ করা হয়েছে।

এর পরই ইউক্রেনের মাইকোলাইভ বন্দরনগরীতে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়।

সাবেক সোভিয়েত সাম্রাজ্যের রাজধানীতে সেন্ট পিটার্সবার্গে রোববার রাশিয়ার নৌবাহিনী দিবসে বক্তৃতা দিতে গিয়ে পুতিন ঘোষণা দেন, আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়ার নৌবাহিনীতে জিরকন সুপার সনিক ক্রুজ মিসাইল যুক্ত  হবে।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit