রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল ও লুটপাটের অভিযোগ গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু নরসিংদীতে হাসপাতাল সিলগালা ও জরিমানা এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে ‘চোখের বদলে চোখ’ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইসলামাবাদে ‘কূটনৈতিক আলোচনায়’ বসবেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের নেতারা শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে: কৃতি শ্যানন

ভোটের আগের রাতে জাতীয় পার্টিও ব্যালট বাক্স পূর্ণ করেছে: চুন্নু

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১২৬ Time View

ডেস্কনিউজঃ জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, রাতে কিন্তু কাজটা (ভোট দেওয়া) হয়। হয় মানে কী, আমরাই করাইছি। কী বলব, এটা হয়। এটা হয় না, ঠিক না। এ জন্য আগামী নির্বাচনে ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর প্রস্তাব রেখে তিনি বলেন, এখন প্রত্যেকটি এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। কাজেই চাইলে সকাল বেলা (ভোটকেন্দ্রে) ব্যালট পৌঁছানো সম্ভব।

রবিবার (৩১ জুলাই) জাপার মহাসচিব মুজিবুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিয়ে এ দাবি জানিয়েছে জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের দায়িত্বে থাকা জাপা।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের ঘোর বিরোধিতা করে জাপা মহাসচিব বলেন, ইভিএমে আমাদের আস্থা নেই। ব্যক্তিগতভাবে আমারও এতে কোনো আস্থা নেই। মানুষ মনে করে, ইভিএমে ভোট পাল্টে দেওয়া হলে কিছু করার নেই। কারণ, ফল রিচেক করা যায় না।
বর্তমান কাঠামোয় কমিশন চাইলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন জাতীয় পার্টি মহাসচিব। একাধিক দিনে জাতীয় নির্বাচন আয়োজনের পরামর্শও দেওয়া হয় জাতীয় পার্টির পক্ষ থেকে।

প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু নিজের নির্বাচনে ইভিএমের অভিজ্ঞতার বর্ণনা করে বলেন, নির্বাচনে ভোটগ্রহন শুরুর ১০ মিনিটের মাথায় ইভিএম মেশিন নষ্ট হয়ে যায়। কিন্তু এর সমাধান কখন হবে, কে এটা ঠিক করবে সেই লোক খুঁজে পাওয়া যায়নি। জাতীয় নির্বাচনে ভোটগ্রহণের সময় ইভিএম নষ্ট হলে সেটা আপনারা ঠিক করবেন? না নির্বাচনের অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম করবেন?’

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, বিদ্যমান অবস্থায় নির্বাচন আয়োজন কঠিন। তবে অংশগ্রহণমূলক নির্বাচন করার ব্যাপারে আশাবাদী তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসি সংলাপ করে আসছে। আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করার লক্ষ্যে দলগুলোর পরামর্শ নিতেই এই সংলাপের আয়োজন করেছে ইসি।

ইসির সংলাপ আজ শেষ হচ্ছে। সংলাপে ইসিতে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। ক্ষমতাসীনদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপিসহ মোট নয়টি দল এই সংলাপে অংশ নেয়নি।

রাজনৈতিক দলের আগে শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিক, সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষক ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ করে ইসি।

বিপুল/৩১.০৭.২০২২/ সন্ধ্যা ৬.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit