রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় এমপিসহ ৬ জনের মৃত্যু ইরানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে তিন শীর্ষ নেতা কানাডার ক্যালগেরি’র সেলেসটিয়া প্রোডাকশন হাউজের ইফতার মাহফিল মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিয়ে সরকার উদ্বিগ্ন: পররাষ্ট্র মন্ত্রণালয় বাজার মনিটরিং ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর এনসিপির ইফতার মাহফিলে নানা শ্রেণী পেশার মানুষের ঢল খামেনি বেঁচে আছেন, শিগগিরই বক্তব্য দেবেন আমিরাত কেন ইরানের নিশানায়, নেপথ্যে কি বিশ্বাসঘাতকতা? ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতে বিশ্ব প্রতিক্রিয়া ইরানিদের স্বাধীনতা চাই, হামলা প্রসঙ্গে বললেন ট্রাম্প

গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে সুইডেনের নাগরিক গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে সুইডেনের এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তবে তার নাম-পরিচয় প্রকাশ করেনি তেহরান। সুইডেনে এক সপ্তাহ আগে সাবেক এক ইরানি কর্মকর্তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর ইরানে ওই সুইডেনের নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

ইরান শনিবার ওই সুইডিসকে গ্রেফতারের কথা গণমাধ্যমকে জানিয়েছে। খবর আনাদোলুর। বহু দিন থেকেই ওই সুইডিশ পর্যটকের ওপর নজর রাখছিল ইরান। মাল্টিপল ভিসা নিয়ে তিনি একাধিকবার ইরান ভ্রমণে আসেন। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানায়, এর আগে ইউরোপের আরেক গুপ্তচরকে আটক করে ইরান। আটক ওই গুপ্তচরের খবর নিতেই সুইডেনের ওই নাগরিক ইরান আসে। এক মাসে বেশ কয়েকজন দ্বৈত নাগরিককে গুপ্তচর বৃত্তির দায়ে গ্রেফতার করেছে ইরান। সর্বশেষ এ সুইডিশকে গ্রেফতার করল তেহরান। 

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit