মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম

লিটনের পর বিজয়ের আউটে চাপে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ১৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : অদ্ভূতভাবে আউট হলেন লিটন দাস। শন উইলিয়ামসের বলে স্কুপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ তুলে দেন লিটন। রিচার্ড এনগারাভা ক্যাচ নিলেও তা হাতে রাখতে পারেননি। কিন্তু লিটন সেটি খেয়ালই করেননি। নন স্ট্রাইক প্রান্তে থাকা এনামুল হক বিজয়ের ডাকে সাড়া না দিয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটা ধরেন।

তখন আম্পায়াররা থামান তাকে। তবে এরই মধ্যে উইলিয়ামস নন স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙে দেন। উইলিয়ামস যখন নন স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙেছেন, লিটন তখন ক্রিজের বাইরে। ফলে রান আউট হলে গেলেন লিটন। যদিও অন ফিল্ডে ক্যাচের জন্য ‘সফট সিগন্যাল’ নট আউট দিয়েছিলেন। টিভি আম্পায়ার অবশ্য লিটনকে দিয়েছেন রানআউটই। লিটন ফিরেছেন ১৯ বলে ৩২ রান করে। ভেঙেছে এনামুলের সঙ্গে তার ৫৮ রানের জুটি।

এর দুই ওভার পরই ২৬ রান করে আউট হয়ে যান এনামুল হক বিজয়ও। সিকান্দর রাজার বলে ক্যাচ তুলে দেন বিজয়।এতে বড় চাপে পড়ে বাংলাদেশ। ১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ তিন উইকেটে ১০৪। এর  আগে ওয়েসলি মাধেভেরে ও সিকান্দর রাজার জোড়া হাফ সেঞ্চুরিতে ১ম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২০৬ রানের বড় টার্গেট দেয় জিম্বাবুয়ে।

প্রথম ১০ ওভারে এসেছিল মাত্র ৭টি বাউন্ডারি, সব কটিই ছিল চার। সেই জিম্বাবুয়ে ইনিংস শেষ করল ২৩টি চার ও ৫টি ছয় নিয়ে। বাংলাদেশের দুর্বল বোলিং ও ফিল্ডিং এবং ওয়েসলি মাধেভেরের হাফ সেঞ্চুরি, সিকান্দার রাজার ২৬ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংসে জিম্বাবুয়ে তুলেছে ২০ ওভারে ৩ উইকেটে ২০৫ রান। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ স্কোর তাদের, সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ।

শনিবার হারারে স্পোর্টিং ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। স্কোর:
বাংলাদেশ: ১০৪/৩ (মুনিম শাহরিয়ার ৪, লিটন দাস ৩২, এনামুল হক বিজয় ২৬, নাজমুল হোসেন শান্ত ১৮*, আফিফ হোসেন ১০*)। রিচার্ড এনগারাভা ২-০-২৫-০, ওয়েলিংটন মাসাকাদজা ২-০-৭-১, সিকান্দর রাজা ২-০-১৯-১)

জিম্বাবুয়ে: ২০৫/৩ (মাধেভেরে ৬৭* রিটায়ার্ড হার্ট, সিকান্দর রাজা ৬৫*, শন উইলিয়ামস ৩৩, আরভিন ২১, চাকাভা ৮)। তাকসিন ৪-০-৪২-০, নাসুম ৪-০-৩৮-০, মোস্তাফিজ ৪-০-৫০-২, মোসাদ্দেক ২-০-২১-১, শরিফুল ৪-০-৪৫-০, আফিফ ১-০-৬-০।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit