সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

সরকারকে ধাক্কা দেওয়ার শক্তি বিএনপির নেই : কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ১৭৪ Time View

ডেস্ক নিউজ : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগ সরকারকে বিএনপি ধাক্কা দিয়ে সরাতে পারবে না। বিএনপি ২০১৩ সালে থেকে কখনো জামায়াতকে নিয়ে, কখনো হেফাজতকে নিয়ে ধাক্কা দিয়ে যাচ্ছে। সরকারকে নড়াতে-সরাতে সক্ষম হয়নি। তাদের সে শক্তি নেই। রং সরকারকে ধাক্কা দিতে গিয়ে বিএনপি নিজেই মুখ থুবড়ে পড়ে গেছে।

আজ শনিবার সকালে কামরাঙ্গীর চর সরকারি হাসপাতাল মাঠে কামরাঙ্গীর চর থানা ও ৫৫, ৫৬, ৫৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘জঙ্গি বিএনপি, লুটেরা বিএনপি ও সন্ত্রাসী বিএনপির পায়ের নিচে মাটি নেই। ২০০১-০৬ সালে ক্ষমতায় থেকে তারা নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে। সেই সময়ে ধর্মীয় জঙ্গি ও সন্ত্রাসী দিয়ে দেশে তাণ্ডব সৃষ্টি করেছিল। দেশটাকে লুটপাট করে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছিল। সেই পাচার করা টাকায় তারেক জিয়া এখন লন্ডনে বসে খাচ্ছে, সিনেমা দেখছে এবং রিমোট কন্ট্রোলে দল চালাচ্ছে। ‘

তিনি বলেন, ‘যে জিয়া জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রে ভূমিকা রেখেছিল তারই ছেলে তারেক জিয়া বিদেশে থেকে ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রকে আওয়ামী লীগের নেতাকর্মীরা কঠোরভাবে মোকাবেলা করবে। ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাক্ষণ ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপি ও মির্জা ফখরুলরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। দেশে পদ্মা সেতু চালু হয়েছে, সেতু দিয়ে গাড়ি চলাচল করছে―এটি এখনো মির্জা ফখরুল স্বীকার করতে চান না। জনশুমারিতে সরকার জনসংখ্যা কম দেখিয়েছে বলেও ডাহা মিথ্যাচার করছে। দেশে ২০ কোটি মানুষ দেখালে মনে হয় মির্জা ফখরুল খুশি হতেন।

মন্ত্রী বলেন, পরিসংখ্যানবিদ, বিশেষজ্ঞ, বিজ্ঞানী, মাঠকর্মী, তথ্যসংগ্রহকারীদের সমন্বয়ে যথাযথ প্রক্রিয়ায় জনশুমারি হয়েছে। সেখানে জনসংখ্যা কম বা বেশি দেখানোর সুযোগ নেই। সরকার জনসংখ্যা কম দেখাবে কেন, বরং বেশি দেখানোর কথা। সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহসভাপতি আওলাদ হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit