শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সপ্তাহে এক দিন ব্যক্তিগত গাড়ি বন্ধ রাখার দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ১৬৬ Time View

ডেস্ক নিউজ : জ্বালানি সংকট মোকাবেলায় সপ্তাহে এক দিন ব্যক্তিগত গাড়ি ব্যবহার বন্ধ রাখার দাবি জানিয়েছে পরিবেশবাদী ১০টি সংগঠনের নেতারা। আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক অবস্থান কর্মসূচিতে এ দাবি জানান তারা।  

এ ছাড়াও তারা জ্বালানি সংকট মোকাবেলায় ব্যক্তিগত গাড়ি আমদানিতে কর বৃদ্ধি, ব্যক্তিগত গাড়িবান্ধব অবকাঠামো (এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার) নির্মাণ থেকে বিরত থাকা, যাতায়াতের ক্ষেত্রে গণপরিবহনকে প্রাধান্য দিয়ে পরিকল্পনা করা, পথচারীর উপযোগী করে ফুটপাত নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা, স্বল্প দূরত্বে হেঁটে সাইকেলে ও রিকশায় যাতায়াতের উপযোগী অবকাঠামো তৈরি করা, ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ করা, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিষিদ্ধ করার সুপারিশ করেন।  

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশে জ্বালানি তেল ও গ্যাসের সংকট উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এবং এই সংকট আরো বাড়বে। ব্যক্তিগত যানবাহনের ব্যবহার বৃদ্ধির ফলে দেশের জ্বালানি সংকট আরো প্রকট আকার ধারণ করতে পারে। ব্যক্তিগত গাড়ির অধিক ব্যবহারের ফলে জ্বালানি অপচয়, রাস্তায় বেশি জায়গা দখলের মাধ্যমে ভয়াবহ যানজট সৃষ্টি, শব্দ ও বায়ুদূষণ, দুর্ঘটনা ইত্যাদি বৃদ্ধি পায়।

kalerkantho

তারা আরো বলেন, ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের মাধ্যমে জ্বালানি অপচয় রোধের পাশাপাশি স্বাস্থ্য ও পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব রাখা এবং সামগ্রিকভাবে নগরীতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণ এবং হেঁটে ও সাইকেলে যাতায়াতের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে জ্বালানি সংকট মোকাবেলায় উল্লেখযোগ্য ভূমিকা পালন সম্ভব।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করা সংগঠনগুলো হলো :  পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), প্রত্যাশা মাদক বিরোধ সংগঠন, মানবাধিকার উন্নয়ন কেন্দ্র, রায়ের বাজার উচ্চ বিদ্যালয়, ঢাকা আইডিয়াল ক্যাডেট ঘুম, ধানমণ্ডি কচিকণ্ঠ হাই স্কুল, ছায়াতল বাংলাদেশ দি ইনস্টিটিউট অব ওয়েবিইং বাংলাদেশ (আইডাব্লিউবি), কারফ্রি সিটিস অ্যালায়েন্স বাংলাদেশ, বাংলাদেশ ইয়ুথ ক্লাইমেট নেটওয়ার্ক (বিওয়াইসিএন) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit